Advertisement
E-Paper

মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি? প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল পাকিস্তানের যুদ্ধবিমান! জেট ধ্বংসের ভিডিয়ো ভাইরাল

প্রশিক্ষণ চলার সময় ভেঙে পড়ল পাকিস্তানের যুদ্ধবিমান। প্রাথমিক প্রতিবেদনে জানা গিয়েছে মিয়ানওয়ালি জেলার কামারমাশানি এলাকায় পাকিস্তান বিমান বাহিনীর প্রশিক্ষণ জেটটি ধ্বংস হয়ে যায়। দু’জন বিমানচালক ছিলেন তাতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৯:১৬

ছবি: সংগৃহীত।

প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল পাকিস্তানের যুদ্ধবিমান। চিনা প্রযুক্তিতে তৈরি হংডু জেএল-৮ প্রশিক্ষণ জেটটি বিধ্বস্ত হয়েছে বলে খবর। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুধবার মিয়ানওয়ালি জেলার কামারমাশানি এলাকায় পাকিস্তান বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি ধ্বংস হয়ে যায়। দু’জন বিমানচালক ছিলেন তাতে। বিমানটি ভেঙে পড়ার পর দুর্ঘটনাস্থলের আগুন ও ধ্বংসাবশেষের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘বাবকতাকভি১’ নামের এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দুর্ঘটনার এলাকা থেকে আগুন, ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এলাকায়। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই উভয় চালকই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে দাবি। সমাজমাধ্যমে শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগের মুহূর্তেই দুর্ঘটনাস্থলের কাছে প্যারাসুট নেমে আসছে। সেই দৃশ্যটি দেখে অনেকেই মনে করছেন প্যারাসুটে করে নেমে আসছেন যুদ্ধবিমানের চালকেরা। তবে, পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বিমান দুর্ঘটনার কারণ বা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি।

কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি উঠেছে বিমানের ইঞ্জিনে সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। চিন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি জেএল-৮ বিমানটি সাধারণত মধ্যবর্তী ও উন্নত স্তরের বিমান প্রশিক্ষণে ব্যবহৃত হয়। বিমানটি বহু বছর ধরে পাকিস্তানের যুদ্ধবিমানের প্রশিক্ষণ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর সম্ভবত এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য কর্তৃপক্ষ একটি তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy