Advertisement
E-Paper

চটের বস্তা দিয়ে তৈরি কেতাদুরস্ত পোশাক শপিং মলে বিক্রি হচ্ছে বিপুল দামে! ভিডিয়ো দেখে হেসে কুটিপাটি নেটপাড়া

একটি ভিডিয়োয় দেখা গিয়েছে শপিং মলে পাট দিয়ে তৈরি সেই পোশাকটি ক্রেতাদের নজর কাড়ার জন্য বাইরে রেখে দেওয়া হয়েছে। পোশাকটি দেখে প্রথমেই যে জিনিসটি নজরে পড়ে তা হল অতি সাধারণ ফেলে দেওয়ার মতো বস্তু কেটে সেটি তৈরি করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৪
shows dress made from sack is selling for rupees 3000

ছবি: সংগৃহীত।

পাটের বস্তা দিয়ে তৈরি পোশাক। তাতে ঝিনুক ও সুতোর ফুলের কাজ। সেই পোশাকই বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়! বস্তা দিয়ে তৈরি সেই পোশাকটি সাজানো রয়েছে একটি শপিং মলে। ম্যানিকুইনকে পরানো খাটো ঝুলের হাতকাটা পোশাকটির ভিডিয়ো সমাজমাধ্যম ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শপিং মলে পাট দিয়ে তৈরি সেই পোশাকটি ক্রেতাদের নজর কাড়ার জন্য বাইরে রেখে দেওয়া হয়েছে। পোশাকটি দেখে প্রথমেই যে জিনিসটি নজরে পড়ে তা হল সেটি অতিসাধারণ বস্তা কেটে তৈরি করা হয়েছে। ফুল-পাতার নকশা দিয়ে এমন ভাবে তৈরি করা হয়েছে যে, এটি একটি দামি ডিজ়াইনার পোশাকের রূপ পেয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মনে করছেন, সাধারণ একটি উপাদান দিয়েও কোনও পোশাক সুন্দর এবং নজরকাড়া করে বানানো যায়। পোশাকটিকে হুবহু নামীদামি ব্র্যান্ডেড পোশাকের মতো দেখাচ্ছে। সেই কারণেই পথচলতি লোকজন এটি দেখে মুগ্ধ হয়েছিলেন।

ভিডিয়োটি ‘রিয়্যালপুষ্পারাজ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা বহু মানুষ দেখেছেন। ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ‘‘আমরা এই ধরনের বস্তায় গম ভরে রাখি। আর এই পোশাকটি এখানে ৩০০০ টাকায় পাওয়া যায়। কেউ আমাদের কাছ থেকে মাত্র ২০০ টাকায় কিনতে পারেন।’’ ভিডিয়োটি পোস্ট করার পর মন্তব্য বিভাগে ঝড় বয়ে গিয়েছে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আজকাল মানুষ আলাদা দেখাতে এবং নতুন ট্রেন্ড তৈরি করতে যে কোনও কিছু করতে প্রস্তুত।’’ দ্বিতীয় নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ফ্যাশন কেবল দামি পোশাক নয়, বরং চিন্তাভাবনা এবং সৃজনশীলতার বিষয়।’’ তৃতীয় জন রসিকতা করে লিখেছেন, ‘‘আমার বাড়িতে এই বস্তা ডাঁই হয়ে পড়ে আছে। কেউ কিনতে চাইলে বলবেন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy