Advertisement
E-Paper

রেললাইনে ঝুঁকে থুতু ফেলছিলেন প্রৌঢ়, ছুটে আসা বন্দে ভারতের ধাক্কায় ছিটকে মৃত্যু, ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্ম থেকে রেললাইনে খৈনির থুতু ফেলার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। পটনা থেকে হাওড়াগামী ডাউন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসটিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখা গিয়েছে ভিডিয়োয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১২:২৭

ছবি: সংগৃহীত।

খৈনি খেয়ে রেললাইনে থুতু ফেলতে গিয়ে প্রাণটাই খুইয়ে বসলেন এক ব্যক্তি। মর্মান্তিক এক ঘটনার সাক্ষী রইল বিহারের বারহ রেলস্টেশন। দ্রুতগামী বন্দে ভারতের ধাক্কায় মারা গেলেন তিনি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঝুঁকে থুতু ফেলতে গিয়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। সেই ভয়াবহ দুর্ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদি‌ও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

মর্মান্তিক সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্ম থেকে রেললাইনে খৈনির থুতু ফেলার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। পটনা থেকে হাওড়াগামী ডাউন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসটিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখা গিয়েছে ভিডিয়োয়। ট্রেনচালক বার বার হর্ন বাজিয়ে তাঁকে সতর্ক করার চেষ্টা করেন। হর্নের আওয়াজ শুনেও তিনি ট্রেনটিকে খেয়াল করেননি। রেললাইনের দিকে ঝুঁকে থুতু ফেলতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের দিকে এগিয়ে যাওয়ার সময় তাঁকে অসতর্ক বলেই মনে হচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই দ্রুতগামী ট্রেনটি ধাক্কা দিয়ে এক পাশে ছিটকে ফেলে দেয় ওই ব্যক্তিকে। ভিডিয়োটি ‘দ্যতত্ত্বইন্ডিয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে।

ওই ব্যক্তিকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তার গুরুতর অবস্থার কারণে পটনায় স্থানান্তরিত করা হয়। পটনায় পৌঁছোনোর পথেই তিনি মারা যান। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। সরকারি রেলপুলিশ (জিআরপি) এবং রেল সুরক্ষাবাহিনীর (আরপিএফ) দল দেহটি হেফাজতে নিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। নিকটবর্তী থানাগুলোকেও খোঁজ নিতে বলা হয়েছে।

Vande Bharat Bihar Indian Rail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy