Advertisement
E-Paper

ভরদুপুরে ব্যস্ত রাস্তায় গাড়ির ছাদে ঠোঁটে ঠোঁট! যুগলের আদরের ভিডিয়ো দেখে বিতর্ক, টিপ্পনীও কাটল নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লির একটি ব্যস্ত রাস্তায় একটি সাদা গাড়ি ট্র্যাফিকের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। হঠাৎ করে গাড়ির ভিতর থেকে এক তরুণ জানালা দিয়ে বেরিয়ে এসে সরাসরি গাড়ির ছাদে বসে পড়েন। এর পর যা ঘটে তা দেখে পথচারীরা হতবাক হয়ে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:৫০

ছবি: সংগৃহীত।

দিল্লির রাস্তায় কোনও কিছুর তোয়াক্কা না করে চলন্ত গাড়ির ছাদে বসে ঠোঁটে ঠোঁট রেখে উদ্দাম প্রেম যুগলের। দিনের বেলায় ভরা রাস্তায় তরুণ বসে গাড়ির ছাদে। তরুণী গাড়ির জানলা থেকে অর্ধেক দেহ বার করে মাথা উঁচিয়ে একাধিক বার চুম্বন করেন তরুণকে। সেই দৃশ্য ধরা পড়েছে সমাজমাধ্যমের প্রকাশিত হওয়া একটি ভিডিয়োয়। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লির একটি ব্যস্ত রাস্তায় একটি সাদা গাড়ি ট্র্যাফিকের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। হঠাৎ করে গাড়ির ভিতর থেকে এক তরুণ জানালা দিয়ে বেরিয়ে এসে সরাসরি গাড়ির ছাদে বসে পড়েন। এর পর যা ঘটে তা দেখে পথচারীরা হতবাক হয়ে যান। গাড়িতে থাকা এক তরুণীও গাড়ির জানালা দিয়ে অর্ধেকটা বেরিয়ে আসেন। দু’জনে রাস্তার মাঝখানে প্রকাশ্যে একে অপরকে চুমু খেতে শুরু করেন। গাড়িটি চলতে থাকা অবস্থাতেই যুগল অন্তরঙ্গ হয়ে ওঠেন। এই দৃশ্য দেখে রাস্তার অন্যান্য পথচারী ও গাড়ির চালকেরা হতবাক হয়ে পড়েন। ওই গাড়িটির পিছনে থাকা কিছু চালক ঘটনাটির ভিডিয়ো করতে শুরু করে দেন। ভিডিয়োটিতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে, তরুণ বা তরুণী নিজেদের বা রাস্তার অন্য মানুষদের নিরাপত্তার ব্যাপারে একেবারেই উদাসীন। চলন্ত গাড়ির ছাদে বসে অত্যন্ত বিপজ্জনক ভাবে তাঁরা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন।

ভিডিয়োটি ‘ভাইরাল রোহিণী’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই তা বহু মানুষ তা দেখেছেন। ভিডিয়ো দেখে তরুণ-তরুণীর আচরণ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। রাস্তার মাঝখানে এই ধরনের রোম্যান্টিক স্টান্ট নিয়ে নিন্দা করেছেন নেটাগরিকদের একাংশ। বহু নেটমাধ্যম ব্যবহারকারীর মতে, যদি হঠাৎ ব্রেক কষা হত, তা হলে একটি বড় দুর্ঘটনা ঘটতে পারত। কেউ কেউ এটিকে সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার একটি সস্তা প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন।

Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy