Advertisement
E-Paper

নর্দমায় ‘স্নান’ সেরে ধারে বসে কুলচায় কামড়, নোংরা জলে এক টুকরো ডুবিয়ে মুখেও দিলেন! নেটপ্রভাবীর গা ঘিনঘিনে ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ভারতীয় নেটপ্রভাবী যিনি ‘পুনীত সুপারস্টার’ হিসাবে পরিচিত তিনি নর্দমার জলে নেমে ডুব দিয়ে উঠে আসছেন। ওই অবস্থাতেই নর্দমার ধারে উঠে বসেন। সেখানে দু’টি প্লেটে রাখা খাবার ওই নোংরা হাতেই তুলে খেতে শুরু করে দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৮:১৪

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে ভাইরাল হতে চেয়ে বিচিত্র সব কাণ্ডকারখানা করে বসেন নেটপ্রভাবী বা বিষয়স্রষ্টারা। শুধুমাত্র কিছু লাইক ও কমেন্ট পেয়ে বিখ্যাত হওয়ার বাসনা থেকে নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলতে দ্বিধা করেন না। আবার কেউ কেউ এমন আচরণ করেন যা দেখে বমনোদ্রেকও ঘটে। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। নর্দমার পূতিগন্ধে ভরা নোংরা কালো জলে ডুব দিয়ে সেখানেই বসে খাবার খাচ্ছেন এক তরুণ। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ভারতীয় নেটপ্রভাবী যিনি ‘পুনীত সুপারস্টার’ হিসাব পরিচিত তিনি নর্দমার জলে নেমে ডুব দিয়ে উঠে আসছেন। ওই অবস্থাতেই নর্দমার ধারে উঠে বসেন। সেখানে দু’টি প্লেটে রাখা খাবার ওই নোংরা হাতেই তুলে খেতে শুরু করে দেন। এখানেই যে ব্যাপারটি শেষ হয়েছে তা নয়। আরও এক ধাপ এগিয়ে তিনি থালা থেকে খাবারের টুকরো তুলে নিয়ে নর্দমার জলে ডুবিয়ে সেটি মুখে পুরে দেন। ভিডিয়োয় ওই নেটপ্রভাবীকে বলতে শোনা গিয়েছে, “আজ আমি ‘নালা ক্যাফে’-তে এসেছি, আর আজ খাব ছোলা কুলচা।” তার পরই তিনি কুলচার একটি টুকরো নর্দমার জলে ডুবিয়ে নেন। সেই দৃশ্য দেখে আশপাশে উপস্থিত দর্শক কার্যত হতবাক হয়ে যান।

ভিডিয়োটি ‘নলিনী৯৪৫২’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর সমালোচনা ঝড় বয়ে গিয়েছে। ইতিমধ্যে কয়েক হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভারত যদি সামান্যও দায়িত্বশীল দেশ হত, তা হলে ভারতের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই লোকটা এত দিনে জেলে থাকত। সামান্য কিছু টাকার জন্য ভারতের ভাবমূর্তি বিকৃত করায় একে জেলে পোরা দরকার।’’

Influencer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy