Advertisement
E-Paper

বিদেশিনির ওড়না উদ্ধারে রেললাইন ও কামরার মাঝে ঝাঁপ তরুণের! ‘গরিবের শাহরুখ’ তকমা দিল নেটপাড়া

ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে অসাবধানতাবশত ওড়না পড়ে যায় ইন্দোনেশিয়া থেকে আসা তরুণীর। তিনি কিছু বুঝে ওঠার আগেই, পাশ দিয়ে যাওয়া এক তরুণ দ্রুত পরিস্থিতিটা বুঝে নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৯:২২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেনের কামরার দরজায় দাঁড়িয়ে ছিলেন এক বিদেশি তরুণী। পরনে চুড়িদার। গলায় ছিল আকাশি রঙের ওড়না। ভিডিয়ো করার জন্য ক্যামেরাটি বার করতেই অসাবধানতাবশত তাঁর ওড়নাটি উড়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের সঙ্কীর্ণ অংশে পড়ে যায়। বিদেশিনির এই ‘বিপদ’ দেখে আর স্থির থাকতে পারেননি পাশ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণ। তরুণীকে খুশি করার সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য দৌড়ে এসে নেমে পড়লেন সেই সরু অংশটিতে। ফাঁকা জায়গাটির মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওড়না উদ্ধারের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী একটি স্থির ট্রেনের দরজার কিনারায় দাঁড়িয়ে আছেন। ক্যামেরাটি ধরার চেষ্টা করার সময় ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে অসাবধানতাবশত তাঁর ওড়না পড়ে যায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই, পাশ দিয়ে যাওয়া এক তরুণ দ্রুত পরিস্থিতিটা বুঝে নিয়ে তাঁকে অপেক্ষা করতে ইশারা করেন। প্রথমে হাত দিয়ে ওড়নাটি তুলে আনার চেষ্টা করলেন। ওড়নাটির নাগাল না পেয়ে বিপদকে অগ্রাহ্য করে সাতপাঁচ না ভেবেই ফাঁকা জায়গাটির মধ্যে ঝাঁপিয়ে পড়ে সেটি উদ্ধার করার চেষ্টা করলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে তরুণী ইন্দোনেশিয়ার বাসিন্দা।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ইনদাহাডটআই’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘আমি কখনওই আশা করিনি যে অপরিচিত ব্যক্তি এতটা এগিয়ে এসে সাহায্য করার জন্য সত্যি সত্যি রেললাইনের ওপর ঝাঁপিয়ে পড়বেন।’’ ভিডিয়োর শেষে দেখা গিয়েছে, লাইন থেকে উঠে আসার জন্য তরুণের দিকে বিদেশিনি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তরুণ এতটাই মার্জিত যে তিনি অচেনা তরুণীর হাত না ধরে কামরার সিঁড়িতে ভর দিয়ে উঠে আসেন। তরুণের এই আচরণ নেটমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। এই ভিডিয়োটি ৪ কোটিরও বেশি বার দেখা হয়েছে নেটমাধ্যমে। প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়ো। মজার মজার মন্তব্য জমা পড়েছে তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘গরিবের শাহরুখ খান।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘আহা, দারুণ ভদ্র ব্যবহার, উঠে দাঁড়ানোর জন্য তরুণীর হাতটাও ধরলেন না।’’

Indonesia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy