Advertisement
E-Paper

অনুষ্ঠানের মঞ্চে দেখা মিলল ‘সাপিনীর’, শরীর বাঁকিয়ে-চুরিয়ে অদ্ভুত কায়দায় নেচে ঝড় তুললেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে একটি অনুষ্ঠানের মঞ্চে নৃত্য পরিবেশন করছেন এক তরুণী। চোখে চশমা ও হালকা বেগনি রঙের পোশার পরে মঞ্চে ঝড় তুলছেন তিনি। অদ্ভুত কায়দায় ‘নাগিন ড্যান্স’ করতে শুরু করেন তিনি। শরীরে হিল্লোল তুলে মঞ্চে শুয়ে-বসে, বেঁকেচুরে নাচতে থাকেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৬:৩৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মঞ্চের উপর নাচছিলেন তরুণী। হঠাৎ করে যেন সাপিনী ‘ভর’ করল তাঁকে। মঞ্চের উপর শুয়ে শরীর মুচড়ে অবিকল সাপের মতো নৃত্যপ্রদর্শন করতে দেখা গিয়েছে তরুণীকে। সেই নাচের ভঙ্গিমা এতটাই মজার ছিল যে তরুণীর সঙ্গে ইচ্ছাধারী সাপিনীর তুলনা টেনেছেন অনেকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে একটি অনুষ্ঠানের মঞ্চে নৃত্য পরিবেশন করছেন এক তরুণী। চোখে চশমা ও হালকা বেগনি রঙের পোশার পরে মঞ্চে ঝড় তুলছেন তিনি। অদ্ভুত কায়দায় ‘নাগিন ড্যান্স’ করতে শুরু করেন তিনি। শরীরে হিল্লোল তুলে মঞ্চে শুয়ে-বসে, বেঁকেচুরে নাচতে থাকেন তিনি। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ান এবং ফণার মতো হাত মেলে নাচতে শুরু করেন। তার অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি এতটাই নজরকাড়া ছিল যে সামনে বসে থাকা লোকজনও অবাক হয়ে যায়। এমন ভাবে তরুণী তাঁর শরীর মোচড়াতে শুরু করেন, যেন সত্যিই কোনও সাপ তাঁকে ভর করেছে। তাঁর নাচের ভঙ্গি এতটাই অনন্য যে পাশে থাকা লোকজনও হাঁ করে তাকিয়ে থাকেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অদাখান_১২৩৪’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রচুর লাইক এবং কমেন্টের জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আরে, ইনি তো ‘নাগিন’ ধারাবাহিকের জন্য অডিশন দিচ্ছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সিনেমাতেও এমন বাস্তবসম্মত অভিনয় দেখিনি।’’ তৃতীয় নেটাগরিক মজা করে বলেন ‘‘এই মঞ্চে এক জন সাপুড়েকে আসতে দেওয়া উচিত।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy