Advertisement
E-Paper

ফোন থেকে গলগলিয়ে বেরিয়ে এল ধোঁয়া! পাথর দিয়ে ঠুকতেই অগ্নিকাণ্ড? দেখুন ভিডিয়ো

ভিডিয়োটি দেখে অনেকেই অবাক হয়েছেন এটা ভেবে যে, ইনস্টাগ্রাম ভিডিয়োর ক্ষনিকের জনপ্রিয়তার পেতে মানুষ এত ঝুঁকি নিতে পারে!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২২ ২১:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্মার্টফোনকে ভাঙবেন কী ভাবে? সম্ভবত এই প্রশ্নেরই জবাব দিতে একটি ভিডিয়ো রেকর্ড করছিলেন এক যুবক। যাতে তাঁকে দেখা যাচ্ছিল একটি বড় পাথরের উপর তাঁর স্মার্টফোনটি রেখে সেটি একটি ছোট পাথর দিয়ে ঠুকে ঠুকে ভাঙতে।

কিন্তু তার পর যা হল, সম্ভবত তাঁর জন্য প্রস্তুত ছিলেন না ওই যুবক। ঘটনাটির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে তিন চারবার পাথরের আঘাতের পরই গলগলিয়ে ধোঁয়া বেরতে শুরু করে ফোনটি থেকে। দেখে ছিটকে সরে যান ওই যুবক।

ফোনটি থেকে বের হওয়া ওই ধোঁয়ার উৎস আগুনই কি না তা জানা যায়নি। তবে ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্য়মে।

ভিডিয়োটি দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। তবে একই সঙ্গে তাঁরা অবাকও হয়েছেন এটা ভেবে যে ইনস্টাগ্রাম রিল ভিডিয়োর ক্ষনিকের জনপ্রিয়তার পেতে মানুষ এত ঝুঁকিও নিতে পারে!

Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy