শেষকৃত্যের অনুষ্ঠানে কেউ কান্নাকাটি করবেন না, শোকাহত হবেন না— এই ছিল বৃদ্ধের শেষ ইচ্ছা। তাঁর মৃত্যুর পর সেই ইচ্ছা পূরণ করল পরিবার। বৃদ্ধ চেয়েছিলেন, তাঁর কফিনের সামনে ভাড়াটে নৃত্যশিল্পীরা স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরে পারফর্ম করবেন। শেষকৃত্যের অনুষ্ঠানে একদল তরুণী নৃত্যশিল্পীকে ডেকে তেমনই আয়োজন করল মৃতের পরিবার। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মাদারশিপএসজি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কফিনের সামনে দাঁড়িয়ে চটুল ভঙ্গিতে নাচ করছেন তিন স্বল্পবসনা তরুণী। সেই পারফরম্যান্স দেখছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সোমবার তাইল্যান্ডের দক্ষিণ প্রান্তের রন ফিবুন ডিস্ট্রিক্টে ঘটেছে। এক বৃদ্ধের শেষকৃত্যের অনুষ্ঠানে তরুণী নৃত্যশিল্পীদের ভাড়া করে আনা হয়েছিল।
আরও পড়ুন:
মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, মৃত্যুর সময় বৃদ্ধের বয়স ছিল ৫৯ বছর। ১৫ এপ্রিল মারা গিয়েছেন তিনি। পাঁচ দিন পর তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিবারের দাবি, বৃদ্ধ খুব মজাদার ছিলেন। জীবনে কোনও কঠিন সময়ে ভেঙে পড়া ধাতে সইত না তাঁর। তাই বৃদ্ধ চেয়েছিলেন, তাঁর মৃত্যুর পর যেন শোকপালন না করা হয়। বরং, স্বল্পবসনা নৃত্যশিল্পীরা যেন তাঁর কফিনের সামনে নৃত্য পরিবেশন করেন, এই ছিল তাঁর বাসনা। বৃদ্ধের সেই অন্তিম ইচ্ছাপূরণ করল তাঁর পরিবার।