Advertisement
E-Paper

বয়স্ক মহিলাদের বকা দিয়ে রিল বানানো! গায়েহলুদের অনুষ্ঠানে তরুণীর ভিডিয়ো ভাইরাল হতে সমালোচনার বন্যা

শুভদৃষ্টির সময় চোখের সামনে থেকে পাত্রী যেমন ভাবে পানপাতা সরান, ঠিক তেমন ভাবেই পোজ় দিয়ে মহিলারা নিজেদের মুখ দেখিয়ে এক এক দিকে সরে যাচ্ছেন। কিন্তু তাঁদের চোখেমুখে স্পষ্ট ফুটে উঠছে অস্বস্তির ছাপ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৩:০২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরিবারের মেয়ের বিয়ে উপলক্ষে সেজে উঠেছে বাড়ি। আত্মীয়স্বজনেরা তরুণীকে আশীর্বাদ করার জন্য অনুষ্ঠানবাড়িতে হাজির হয়েছেন। তরুণীর গায়েহলুদের অনুষ্ঠানের সুন্দর স্মৃতি ধরে রাখার জন্য রিল বানানোর সিদ্ধান্ত নেন পরিবারের অন্য তরুণী। সমাজমাধ্যমে একটি রিল ‘চলছে’। সেই রিল অনুযায়ী পরিবারের সকল মহিলা সদস্যকে পোজ় দিয়ে হাঁটতে হবে। কিন্তু তরুণীর নির্দেশমতো কোনও বয়স্ক মহিলাই আর রিলের সঙ্গে তাল মেলাতে পারলেন না। বকাঝকা করেই তাঁদের দিয়ে রিল বানালেন সেই তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘সিরিয়াসলিইন্ডিয়ান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পরিবারের মহিলা সদস্যেরা সাজগোজ করে মঞ্চের উপর জড়োসড়ো ভাবে দাঁড়িয়ে রিল বানাচ্ছেন। শুভদৃষ্টির সময় চোখের সামনে থেকে পাত্রী যেমন ভাবে পানপাতা সরান, ঠিক তেমন ভাবেই পোজ় দিয়ে মহিলারা নিজেদের মুখ দেখিয়ে এক এক দিকে সরে যাচ্ছেন। কিন্তু তাঁদের চোখেমুখে স্পষ্ট ফুটে উঠছে অস্বস্তির ছাপ।

আসলে, রিল মাথায় দেয় না খায় তা নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই প্রৌঢ়াদের। তাই তরুণীর নির্দেশ অনুসরণ করে সঠিক পোজ় দিতে পারছেন না তাঁরা। গায়েহলুদের অনুষ্ঠানে পরিবারের বয়স্ক মহিলাদের সঙ্গে নিয়ে জোর করেই রিল বানালেন তরুণী। কেউ ভুলভ্রান্তি করলেই তাঁকে ঠেলে সরিয়ে দিচ্ছেন তরুণী। অবশেষে ভয়ে ভয়ে রিল বানিয়ে ক্ষান্ত দিলেন সকলে। সকলের শেষে হাসিমুখে উঁকি দিলেন পাত্রী। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার বন্যা বয়ে যায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বয়স্কেরা সত্যিই এ সব বোঝেন না। তাঁদের জোর করা একদমই উচিত নয়। সকলের চোখেমুখেই জড়তা। শুভ অনুষ্ঠানে এ ভাবে আনন্দ করবেন বুঝি!’’

Advertisement
Viral Video Wedding Video Haldi ceremony
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy