Advertisement
E-Paper

পুলিশ দেখেই হাঁ করে এগিয়ে গেল অ্যালিগেটর, ভয়ঙ্কর সরীসৃপের মুখোমুখি হয়ে কাবু করলেন দুই তরুণ, ভিডিয়ো ভাইরাল

পার্কিং লটে একটি অ্যালিগেটরের সঙ্গে ‘লড়াই’ চালিয়ে যাচ্ছেন দুই তরুণ। হাঁ করে পুলিশদের দিকে অ্যালিগেটরটি এগিয়ে গেলেও পুলিশেরা ভয় পেলেন না। বরং দু’জনে অ্যালিগেটরের মুখ চেপে ধরে বেঁধে দিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৫:১০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতের অন্ধকারে পার্কিং লটে ঘোরাফেরা করছিল একটি মস্ত বড় অ্যালিগেটর। সেখানে সরীসৃপের উপস্থিতি দেখে দাঁড়িয়ে পড়ল দুই পুলিশ। নীল পোশাক পরা পুলিশ দেখে সে দিকে হাঁ করে এগিয়ে গেল অ্যালিগেটরটি। সরীসৃপটি এগিয়ে যেতেই তার মুখ চেপে ধরে বেঁধে দিলেন দুই তরুণ পুলিশকর্মী। তার পর লোকালয় থেকে অ্যালিগেটরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ফার্স্টপোস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পার্কিং লটে একটি অ্যালিগেটরের সঙ্গে ‘লড়াই’ চালিয়ে যাচ্ছেন দুই তরুণ। হাঁ করে পুলিশদের দিকে অ্যালিগেটরটি এগিয়ে গেলেও পুলিশেরা ভয় পেলেন না। বরং দু’জনে অ্যালিগেটরের মুখ চেপে ধরে বেঁধে দিলেন। মুখ বাঁধা পড়তেই গোল গোল করে ঘুরতে শুরু করল অ্যালিগেটরটি।।

তার পর সেখান থেকে সরীসৃপকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেলেন দুই তরুণ পুলিশকর্মী। সম্প্রতি এই ঘটনাটি ফ্লরিডার ওয়েস্ট পাম বিচ এলাকার একটি পার্কিং লটে ঘটেছে। সেখানে একটি অ্যালিগেটর ঘোরাফেরা করছিল বলে সরীসৃপটিকে উদ্ধার করে দু’জন পুলিশ। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে পুলিশের সাহসের প্রশংসার বন্যা বয়ে যায় নেটপাড়ায়। এক নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘কী পটুতার সঙ্গে অ্যালিগেটরটিকে উদ্ধার করলেন পুলিশেরা! তাঁদের সাহসকে কুর্নিশ জানাই।’’

Advertisement
Viral Video Florida Alligator
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy