পহেলগাঁওয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে পর্যটকদের খুন করেছে সশস্ত্র জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। সেই ঘটনার নানা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই সমস্ত ভিডিয়োর মধ্যে কয়েকটি ভিডিয়ো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তেমনই একটি ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে, হামলার পর একটি গাড়িতে করে শহরে ঘুরে বেড়াচ্ছে হামলায় যুক্ত জঙ্গিরা। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
এক্স হ্যান্ডল থেকে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো পোশাক পরা পাঁচ যুবক গাড়িতে বসে ভিডিয়োটি রেকর্ড করছেন। ক্যামেরার দিকে তাকিয়ে ঊর্দু ভাষায় অভিবাদন করতেও দেখা গিয়েছে তাঁদের। সেই ভিডিয়োয় পহেলগাঁও হামলায় অভিযুক্তদের ছবি দিয়ে দাবি করা হয়েছে, গাড়ির চালক ও আরোহীদের সঙ্গে তাদের মুখের মিল রয়েছে। ভারতীয় সেনাকে এদের খুঁজে বার করে ব্যবস্থা নেওয়ার অনুরোধও ভিডিয়োয় লেখা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারীরা পোস্টের নীচে লিখেছেন ভিডিয়োটি ভুয়ো। এটি হামলাকারীদের ভিডিয়ো নয়। ভিডিয়োটি অনেক আগেই ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল।
আরও পড়ুন:
‘সাদিক৯৯৯’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্সে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, তরুণেরা আজ়ারবাইজ়ানের বাসিন্দা। কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গিহানার সঙ্গে এই তরুণদের যোগসাজশের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এক্সের পক্ষ থেকেও পোস্টে এই বিবৃতি দেওয়া হয়েছে। ভুয়ো এই ভিডিয়োয় প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা