Advertisement
E-Paper

কিম কার্দাশিয়ানের ব্র্যান্ডের অন্তর্বাসের আড়ালে কোটি কোটির কোকেন পাচার! ধরা পড়লেন ট্রাকচালক, কী সাজা দিল আদালত?

নেদারল্যান্ডস থেকে আসা কিমের ব্র্যান্ডের পোশাক পরিবহণ করার সময় পোলান্ডের এক ট্রাকচালক কোকেন পাচারের দায়ে ধরা পড়েছেন। তাঁর ভারী পণ্যবাহী গাড়িটি এক্স-রে করা হলে তাতে লুকোনো মাদকের হদিস পান কর্তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৫:৪৭

ছবি: সংগৃহীত।

কিম কার্দাশিয়ানের ব্র্যান্ডের পোশাকের আড়ালে মাদক পাচার। কোকেন পাচার করতে গিয়ে ধরা পড়লেন ট্রাকচালক। মার্কিন মডেল ও ব্যবসায়ী কিমের ব্র্যান্ডের অন্তর্বাস ও পোশাকের আড়ালে ৮৪ লক্ষ ডলারেরও বেশি মূল্যের কোকেন পাচার করছিলেন তিনি। এই অপরাধের দায়ে সম্প্রতি তাঁকে ১৩ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চেমসফোর্ড ক্রাউন কোর্টের ৪০ বছর বয়সি ইয়াকুব ইয়ান কনকেলকে পোশাক বহনকারী ট্রাকের ভেতরে মাদক লুকিয়ে রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

তদন্তে উঠে এসেছে, নেদারল্যান্ডস থেকে আসা কিমের ব্র্যান্ডের পোশাক পরিবহণ করার সময় তার মধ্যে কোকেন পাচার করছিলেন। তদন্তকারী আধিকারিকেরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বরে, উত্তর পোল্যান্ডের অধিবাসী কনকেল, হুক অফ হল্যান্ড থেকে ফেরিতে করে এসেক্সের হ্যারউইচ বন্দরে পৌঁছোলে সীমান্তে তল্লাশির সময় আধিকারিকদের হাতে ধরা পড়েন। তাঁর ভারী পণ্যবাহী গাড়িটি এক্স-রে করা হলে তাতে লুকোনো মাদকের হদিস পান কর্তারা। রফতানিকারক সংস্থা বা আমদানিকারী সংস্থা কেউই এই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন না বলেই তদন্তে উঠে এসেছে। সমস্ত পণ্যই বৈধ ছিল। তবে, ট্রাকটিকে বিশেষ ভাবে পরিবর্তন করা হয়েছিল। একটি গোপন কক্ষ তৈরি করা হয়েছিল তাতে।

কনকেল যাত্রাপথে থেমে মোট ১৯৮ পাউন্ড ওজনের ৯০ প্যাকেট কোকেন সংগ্রহ করেছিলেন। এর পর তিনি সেই মোড়ানো বান্ডিল গোপনে গাড়ির গোপন কামরায় ঢুকিয়ে দেন।পুলিশি জেরায় প্রথমে বাজেয়াপ্ত হওয়া মাদক পাচার সম্পর্কে অস্বীকার করলেও পাচারের দায় স্বীকার করেন অভিযুক্ত ট্রাকচালক। তিনি জানান যে ৪,৫০০ ইউরোর বিনিময়ে মাদক পাচারে রাজি হয়েছিলেন।

Drug
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy