এক কর্তব্যরত ট্রাফিক পুলিশের দায়িত্ববোধ দেখে চমকে গিয়েছেন সবাই। একটি শিশুকে বাঁচাতে গিয়ে তিনি নিজেরই প্রাণ সংশয় করে ফেলেছিলেন।
রাস্তায় একটি দ্রুতগতি বাসের সামনে আচমকাই নেমে পড়েছিলেন ওই পুলিশকর্মী। বরাতজোরেই বেঁচে যান। নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন শিশুটিকেও। ঘটনাটির একটি ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখে ওই পুলিশকর্মীকে অভিবাদন জানিয়েছে দেশবাসী।
ट्रैफ़िक पुलिस के जवान सुंदर लाल.🙏 pic.twitter.com/ulmX48a5ki
— Awanish Sharan (@AwanishSharan) June 12, 2022
কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজ। তাতেই ধরা পড়েছে গায়ে কাঁটা দেওয়া ওই দৃশ্য। দেখা যাচ্ছে, একটি টোটো রিক্সা থেকে গড়িয়ে রাস্তায় পড়ে যাচ্ছে একটি শিশু। উল্টো দিক থেকে একটি দ্রুত গতি বাস সেই মুহূর্তে চলে আসে। পুলিশকর্মীটি মুহূর্তে বিপদ বুঝে ঝাঁপিয়ে পড়েন বাসের সামনেই। বাসটিও দাঁড়িয়ে যায়। দুজনেই বেঁচে যান শেষ পর্যন্ত।
ভিডিওটি টুইটারে শেয়ার করেছিলেন এক আই এ এস অফিসার। ট্রাফিক পুলিশকর্মীর নাম জানিয়ে তিনি লিখেছেন, এঁর নাম সুন্দরলাল। ট্রাফিক পুলিশের গর্ব।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।