Advertisement
E-Paper

বাইকে চেপে কাজে যাচ্ছিলেন! হেলমেটহীন মাথায় ভেঙে পড়ল শুকনো গাছের ডাল, কোমায় চলে গেলেন আরোহী, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া ৫৩ বছর বয়সি ওই ব্যক্তির নাম সুরেশ। বেসরকারি অর্থলগ্নি সংস্থায় কাজ করতেন তিনি। জানা গিয়েছে, ঋণের কিস্তি সংগ্রহের কাজে যাওয়ার সময় শুক্রবার বিকাল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৫:৩৯
Tree branch falls on Bengaluru man’s head while riding bike and he slips into coma, video goes viral

ছবি: এআই সহায়তায় তৈরি।

মোটরবাইক চালিয়ে কাজে যাওয়ার সময় দুর্ঘটনা। হেলমেটহীন মাথায় গাছের ডাল পড়ায় আহত হয়ে কোমায় চলে গেলেন এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুর রামমন্দির রোডের কাছে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া ৫৩ বছর বয়সি ওই ব্যক্তির নাম সুরেশ। বেসরকারি অর্থলগ্নি সংস্থায় কাজ করতেন তিনি। জানা গিয়েছে, ঋণের কিস্তি সংগ্রহের কাজে যাওয়ার সময় শুক্রবার বিকাল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রাম মন্দির রোডের কাছ দিয়ে যাওয়ার সময় একটি শুকনো গাছের ডাল হঠাৎই ভেঙে সুরেশের মাথায় পড়ে। গাড়ি নিয়ে উল্টে পড়েন। তাঁর মাথায় হেলমেট না থাকার কারণে গুরুতর চোট লাগে তাঁর। রাস্তায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পুরো ঘটনাটি ওই এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, সুরেশকে ওই ভাবে পড়ে যেতে দেখে পথচারীরা দ্রুত তাঁর সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তিনি কোমায় চলে গিয়েছেন বলেও খবর। পুলিশ নিশ্চিত করেছে যে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজাজিনাগর থানায় একটি ‘নন-কগনিজাবেল রিপোর্ট’ (এনসিআর) নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশকর্তারা প্রাথমিক তদন্ত শুরু করেছেন। দুর্ঘটনার পর, ক্ষতিগ্রস্ত গাছটি পরিদর্শন এবং পরিস্থিতি পর্যালোচনার জন্য বন বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্য দিকে স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ওই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, ওই রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি শুকনো ও বিপজ্জনক ডালের বিষয়ে তাঁরা বার বার বন বিভাগকে সতর্ক করেছিলেন। স্থানীয়দের মতে, একাধিক বার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ডালছাঁটাই বা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হয়নি। তাঁরা দাবি করেন, বিপজ্জনক ডালগুলি অপসারণে সময়মতো পদক্ষেপ নেওয়া হলে এই দুর্ঘটনা এড়ানো যেত।

দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হেট ডিটেক্টর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ওই ব্যক্তির সুস্থতাও কামনা করেছেন নেটাগরিকদের একাংশ। নেটাগরিকদের কেউ কেউ আবার ঘটনার জন্য ওই ব্যক্তির হেলমেট না পরে বাইক চালানোকেও দায়ী করেছেন।

Viral Video Bengaluru Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy