পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের গতিবিধি মানুষকে অবাক করে দেয়। বিশেষ করে সাপ এমনই এক প্রাণী, যার নাম শুনলেই অনেকেরই মনে ভয় জাগে। সামনে দেখে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় অনেকের। মানুষ সাধারণত সাপকে মাটিতে হামাগুড়ি দিতে বা কখনও কখনও জলে সাঁতার কাটতে দেখে। কিন্তু কেউ কি কখনও কোনও সাপকে দ্রুত গাছে চড়তে দেখেছেন? তা-ও আবার গাছের গুঁড়িতে শরীর পেঁচিয়ে পেঁচিয়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্য এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অনন্য ভঙ্গিতে গাছে চড়ছে একটি বিশাল অজগর সাপ। গাছের কাণ্ডে শরীর পেঁচিয়ে সাবলীল ভঙ্গিতে দ্রুত উপরে উঠে যাচ্ছে সর সর করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হাত-পা বিহীন একটি প্রাণী কী ভাবে এত সহজে গাছে চড়তে পারে, তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ।
আরও পড়ুন:
-
‘আমার সঙ্গে কে ভিডিয়ো বানাবে!’ শাশুড়ির মৃতদেহ নিয়ে রিল বানালেন বধূ, ভাইরাল হতেই জুটল কটাক্ষ, বিদ্রুপ
-
ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকে আটকে যুবক, ঘষতে ঘষতে এগিয়েও চললেন! দৌড়ে এসে বাঁচালেন ‘দেবদূত’, ভাইরাল ভিডিয়ো
-
ভারত-পাকিস্তান সীমান্তে বিনা বাধায় ‘ভারতের মাটি’তে পা রাখার দাবি! পাক তরুণীর ভিডিয়োয় হইচই, পেলেন ‘মিথ্যুক’ তকমাও
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রোজ়লিন কেস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। সাপকে গাছের কাণ্ড পেঁচিয়ে দ্রুত উপরে উঠতে দেখে আতঙ্কও বোধ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাপেদের হাত থেকে বাঁচার কোনও জায়গায় নেই। তারা সব জায়গায় পৌঁছোতে পারে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যেমন আকর্ষণীয়, তেমন ভয়ঙ্কর! কোনও ব্যক্তি এমন দৃশ্য চোখের সামনে দেখলে জ্ঞান হারাবেন।’’ তবে নেটাগরিকদের অনেকে ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োতে কারসাজি করা নেই তো? বা ভিডিয়োটি কৃত্রিম মেধার সহায়তায় তৈরি নয় তো? কারণ এ ধরনের ভিডিয়ো কৃত্রিম মেধার পক্ষে বানানো কোনও ব্যাপারই নয়।’’