Advertisement
E-Paper

গান বন্ধের নির্দেশ দিতেই কনেপক্ষের উপর রেগে আগুন বরযাত্রী, বিয়েবাড়িতে শুরু মারামারি, উত্তরপ্রদেশের ভিডিয়ো ভাইরাল

পাত্রকে বরণ করা হয়, বরযাত্রীদের আপ্যায়নও করেন কনেপক্ষের সদস্যেরা। কিন্তু বরযাত্রীর অনেকে তখনও নাচতে ব্যস্ত। কনেপক্ষ চাইছিল, সময়ের মধ্যে বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান শেষ করতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়েবাড়িতে বরযাত্রী নিয়ে পৌঁছে গিয়েছিলেন পাত্র। নাচের আয়োজনের জন্য সেখানে ডিজে নিয়ে আসা হয়েছিল। বরযাত্রীর অনেকেই মনের আনন্দে নাচছিলেন। এ দিকে রাত হয়ে আসছে। সাউন্ডবক্স বেশি ক্ষণ চালানোও যাবে না। বিয়ের লগ্নও পার হয়ে যাবে। তাই ডিজেকে গান থামানোর নির্দেশ দিল কনেপক্ষ। তা নিয়েই বরযাত্রীদের সঙ্গে ঝগড়া শুরু হল কনেপক্ষের। সেই অশান্তি পৌঁছে গেল হাতাহাতির পর্যায়ে। ঘটনায় চার জন আহত হলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘নরেন্দ্র প্রতাপ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়েবাড়ির অনুষ্ঠানে অতিথিরা মারপিট করছেন। চিৎকার-চেঁচামেচি করছেন সকলে মিলে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকায় ঘটেছে। পাত্রের নাম অমিত গুপ্ত। তিনি মোহনগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরযাত্রী নিয়ে অনুষ্ঠানগৃহের সামনে পৌঁছেছিলেন অমিত।

বরপক্ষকে স্বাগত জানাতে ডিজে গান বাজাতে শুরু করেন। পাত্রকে বরণ করা হয়, বরযাত্রীদের আপ্যায়নও করেন কনেপক্ষের সদস্যেরা। কিন্তু বরযাত্রীর অনেকেই তখনও নাচতে ব্যস্ত। কনেপক্ষ চাইছিল, সময়ের মধ্যে বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান শেষ করতে। এ দিকে, ঘড়িতে তখন রাত সাড়ে ১০টা। এত রাত পর্যন্ত সাউন্ডবক্স বাজানোর অনুমতিও নেই। সে কারণে ডিজেকে গান থামানোর নির্দেশ দেয় কনেপক্ষ।

তখনই খেপে ওঠেন বরপক্ষের কয়েক জন সদস্য। ডিজে অপারেটর রামজি মোদনওয়ালের অভিযোগ, অনেকেই তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। কেউ কেউ আবার তাড়াও করেন। বর এবং কনেপক্ষের মধ্যে মারপিট শুরু হলে নিজেদের সুরক্ষার্থে বিয়েবাড়ির অনুষ্ঠান ছেড়ে পালিয়ে যান বহু অতিথি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। চার জন এই ঘটনায় আহত হয়েছেন। ন’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Viral Video Wedding Ceremony Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy