Advertisement
E-Paper

চিতার মুখ থেকে খাবার ছিনিয়েও শেষরক্ষা হল না, পশুরাজকে তেড়ে আসতে দেখে চম্পট দিল দুই হায়না

দুই হায়নাকে দেখে শিকার ফেলে পালিয়ে গেল চিতারা। শিকার কেড়ে নিয়ে বেশ মজায় ছিল হায়না দু’টি। কিন্তু সেই সুখ বেশি ক্ষণ সইল না। হরিণ খেয়ে দুপুরের খাওয়া সারা হল না তাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১০:২৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হরিণ শিকার করেছে দুই চিতা। এক চিতাকে পাহারায় রেখে অন্য চিতাটি সবেমাত্র মৃত হরিণের ঘাড়ে কামড় বসাতে যাবে, ঠিক সেই সময় জঙ্গলের ভিতর থেকে সে দিকে ছুটে এল একটি হায়না। চিতাদের মুখের শিকার কেড়ে নিতে এসেছিল সে। কিন্তু দুই চিতার সঙ্গে একা সেই লড়াইয়ে পেরে উঠল না হায়নাটি। সঙ্গে সঙ্গে বন্ধুকে সাহায্য করতে সেখানে ছুটে গেল অন্য একটি হায়না। দুই হায়নার তাড়া খেয়ে শিকার ফেলে পালাল চিতা দু’টি। কিন্তু অন্যের শিকার চুরি করে খাওয়ার সুখ জুটল না হায়েনাদের। কারণ, তত ক্ষণে সেখানে এসে পড়েছে ‘বনের রাজা’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘নেচারহান্টডায়েরিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হরিণকে শিকার করেছে দুই চিতা। এক চিতাকে পাহারায় রেখে অন্য চিতাটি সবেমাত্র শিকার-ভোজন করতে শুরু করবে। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলে হাজির এক হায়না। চিতাদের কাছ থেকে শিকার চুরি করাই তাদের উদ্দেশ্য। কিন্তু চিতাদের দল ভারী।

হায়না একা পেরে উঠবে না বলে বন্ধুকে সাহায্য করতে সেখানে গেল অন্য একটি হায়না। দুই হায়নাকে দেখে শিকার ফেলে পালিয়ে গেল চিতারা। শিকার কেড়ে নিয়ে বেশ মজায় ছিল হায়না দু’টি। কিন্তু সেই সুখ বেশি ক্ষণ সইল না। হরিণ খেয়ে দুপুরের খাওয়া সারা হল না তাদের। কারণ, দূর থেকে তাদের লক্ষ্য করছিল ‘বনের রাজা’। হায়না যখন অন্যের শিকারে কামড় বসাতে যাবে, তখনই সেখানে দৌড়ে এল সিংহটি। তখন আর হায়নারা কি পেরে ওঠে! শিকার ফেলে লেজ গুটিয়ে পালাল তারা। অন্য দিকে শিকার মুখে নিয়ে হেলেদুলে সেখান থেকে চলে গেল সিংহ।

Viral Video animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy