Advertisement
E-Paper

কোলের শিশুর হাত আটকে গেল লিফ্‌টের দরজায়, মায়ের চিৎকারে ছুটে এলেন আবাসনের বাসিন্দারা, তার পর…

শিশুকন্যাকে কোলে নিয়ে লিফ্‌টে উঠেছিলেন এক মহিলা। তাঁর সঙ্গে কোলে সন্তান নিয়ে এক তরুণীও উঠেছিলেন। কোনও ভাবে লিফ্‌টের দরজা খোলার সময় শিশুকন্যার হাত দরজার ফাঁকে আটকে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৮:১৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কোলে সন্তান নিয়ে আবাসনের লিফ্‌টে উঠেছিলেন মহিলা। তাঁর সঙ্গে ছিলেন আরও এক তরুণী। সেই তরুণীর কোলেও ছোট্ট শিশু। লিফ্‌টে উঠে দরজার কাছেই দাঁড়িয়ে ছিলেন মহিলা। লিফ্‌টের দরজা খোলার মুহূর্তে শিশুটির হাত আটকে গেল দরজার ফাঁকে। আর্তচিৎকার করে উঠলেন মহিলা। বিপদ দেখে সেখানে ছুটে গেলেন আবাসনের কয়েক জন বাসিন্দা। বহু ক্ষণের চেষ্টায় হাত বার করতে সফল হলেন তাঁরা। লিফ্‌টের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘লক্ষ্য মেহতা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শিশুকন্যাকে কোলে নিয়ে লিফ্‌টে উঠেছিলেন এক মহিলা। তাঁর সঙ্গে কোলে সন্তান নিয়ে এক তরুণীও উঠেছিলেন। লিফ্‌টের দরজা খোলার সময় কোনও ভাবে শিশুকন্যার হাত দরজার ফাঁকে আটকে যায়। লিফ্‌টের ভিতরে থাকা ব্যক্তিরা চেষ্টা করছিলেন, লিফ্‌টের দরজা যেন বন্ধ না হয়। মহিলার কোল থেকে শিশুটিকে নিজের কোলে নিয়ে তার হাত বার করার চেষ্টা করতে থাকেন এক ব্যক্তি।

মায়ের চিৎকার শুনে আবাসনের কয়েক জন বাসিন্দাও ছুটে যান। লিফ্‌টটিকে কিছু ক্ষণের জন্য বন্ধ করে শিশুটির হাত খুব সাবধানে টেনে বার করা হয়। লিফ্‌টের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে। জানা গিয়েছে, এই ঘটনাটি ৭ মার্চ সন্ধ্যা ৮টা নাগাদ পুণের দিঘি এলাকার এক আবাসনে ঘটেছে। সম্প্রতি সেই সিসিটিভি ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। দরজার ফাঁক থেকে একরত্তির হাত টেনে বার করা হলেও সে কোনও আঘাত পায়নি। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘শিশুটি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ও যে সুস্থ রয়েছে তা জেনে শান্তি পেলাম।’’

Viral Video Pune
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy