Advertisement
E-Paper

নোংরা নর্দমায় পড়ে গিয়েছিলেন প্রতিবেশী, টেনে তুলতে গিয়ে নিজেই নর্দমায় পড়লেন মহিলা! ভিডিয়ো ভাইরাল

খোলা নর্দমায় পড়ে গিয়ে সেখান থেকে উপরে ওঠার চেষ্টা করছেন এক মহিলা। নোংরা জলে আপাদমস্তক ভিজে গিয়েছেন তিনি। বিপদ দেখে নর্দমার চারপাশে ভিড় জমিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৭:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খোলা নর্দমার পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতার বশে পা পিছলে সেখানে পড়ে যান এক মহিলা। বিপদ দেখে নর্দমার আশপাশে ভিড় জমিয়ে ফেলেছিলেন প্রত্যক্ষদর্শীরা। নর্দমা থেকে নিজে নিজেই ওঠার চেষ্টা করছিলেন সেই মহিলা। প্রতিবেশীকে নর্দমা থেকে টেনে তুলতে কাছাকাছি চলে যান অন্য এক মহিলা। সাহায্য করতে গিয়ে তিনি নিজেই পা পিছলে নোংরা নর্দমায় পড়ে যান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘কমেডিক্রেস্ট.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, খোলা নর্দমায় পড়ে গিয়ে সেখান থেকে উপরে ওঠার চেষ্টা করছেন এক মহিলা। নোংরা জলে আপাদমস্তক ভিজে গিয়েছেন তিনি। বিপদ দেখে নর্দমার চারপাশে ভিড় জমিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু কেউ নর্দমা থেকে সেই মহিলাকে উঠতে সাহায্য করছেন না।

শেষ পর্যন্ত মহিলাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন এক মহিলা প্রতিবেশী। কিন্তু তিনিও পা পিছলে পড়ে গেলেন নর্দমায়। তা দেখে খিলখিল করে হাসতে শুরু করলেন নর্দমায় আগে থেকে পড়ে যাওয়া মহিলা। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। কিন্তু ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। কেউ কেউ আবার সহানুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘‘আহা রে! বেচারি সাহায্য করতে চেয়েছিলেন। নিজেই বিপদে পড়ে গেলেন।’’

Advertisement
Viral Video Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy