Advertisement
E-Paper

বিয়ে উদ্‌যাপন করতে সেজেগুজে পাহাড় থেকে লাফ নবদম্পতির, সঙ্গ দিল বন্ধুরাও

অনেকে বিয়ের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন রকম অদ্ভুত কাণ্ডকারখানা করে বসেন। নিজেদের বিয়েতে সে রকমই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন নবদম্পতি প্রিসিলা অ্যান্ট এবং ফিলিপ্পো লেকুয়ার্স।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৫:৫০
Video of skydiving of newly married couple with friend’s

বন্ধুদের সঙ্গে নিয়ে পাহাড় থেকে স্কাইডাইভিং নবদম্পতির। ছবি: ইনস্টাগ্রাম।

বর্তমানে বিয়েতে ধুমধাম বা আড়ম্বর না হলে তা নাকি বিয়ে বলে মনেই হয় না। সুন্দর সুন্দর জামাকাপড়, আলোর রোশনাই, ক্যামেরার খুটখাট, নামিদামী খাবারের সুগন্ধ ছাড়া বিয়ে বাড়ির আসর জমে না। অনেকে আবার বিয়ের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন রকম অদ্ভুত কাণ্ডকারখানা করে বসেন। নিজেদের বিয়েতে সে রকমই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন নবদম্পতি প্রিসিলা অ্যান্ট এবং ফিলিপ্পো লেকুয়ার্স। বিয়ে উদ্‌যাপন করতে বন্ধুবান্ধবদের নিয়ে সটান পাহাড় থেকে লাফ দিলেন স্পেনের এই নবদম্পতি। তবে সমতলে নেমে এসেছেন অক্ষত অবস্থাতেই!

আসলে বিয়ে উদ্‌যাপন করতে পাহাড় থেকে ‘স্কাইডাইভ’ করার সিদ্ধান্ত নেন নবদম্পতি এবং তাঁদের বন্ধুরা। এই নিয়ে একটি ভিডিয়োও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের সাজে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছেন প্রিসিলা এবং ফিলিপ্পো। সেজেগুজে উপস্থিত বন্ধুরাও। এর পর চার জন চার জন করে দল ভাগ করে পাহাড় থেকে স্কাইডাইভ করতে দেখা গিয়েছে তাঁদের। সবার শেষে পাহাড় থেকে লাফ দেয় নবদম্পতি।

এই ভিডিয়োটি লালিব্রেতামোরাডা নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ওই ভিডিয়োটি দেখেছেন। অনেকে ওই পোস্টে মজার মজার মন্তব্যও করেছেন।

Viral Video Wedding Sky Diving Spain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy