Advertisement
E-Paper

অন্যের বিছানায় ঘুমিয়ে পড়ায় ছাত্রকে বেতপেটা ওয়ার্ডেনের! মধ্যপ্রদেশের সরকারি আবাসিক স্কুলের ভিডিয়োয় বিতর্ক

আবাসিক স্কুলের এক ছাত্রকে বেত দিয়ে মারছিলেন ওয়ার্ডেন। ঘরের মধ্যে অনেকে উপস্থিত থাকলেও কেউ ওয়ার্ডেনকে বাধা দিচ্ছিলেন না। নাবালক ছাত্রটিকে মেরেই যাচ্ছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৫:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নিজের বিছানায় না শুয়ে ভুলবশত সহপাঠীর বিছানায় ঘুমিয়ে পড়েছিল আবাসিক স্কুলের এক ছাত্র। সেই ভুলের ‘শিক্ষা’ দিতে নাবালক ছাত্রকে বেতপেটা করলেন আবাসিক স্কুলটির ওয়ার্ডেন। মার খেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল ছাত্রটি। তবুও ওয়ার্ডেনের থামার নাম নেই। বেত দিয়ে বার বার আঘাত করতে থাকেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অক্সোমিয়া জিয়োরি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ছাত্রকে সকলের সামনে বেত দিয়ে পিটিয়ে চলেছেন এক ব্যক্তি। অভিযোগ, নিজের বিছানায় না শুয়ে সেই ছাত্র সহপাঠীর বিছানায় ঘুমিয়ে পড়েছিল। এই ঘটনাটি ১৫ মার্চ মধ্যপ্রদেশের উজ্জৈনের মহর্ষি সন্দীপাণী রাষ্ট্রীয় বেদ বিদ্যা প্রতিষ্ঠানে ঘটেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি এই প্রতিষ্ঠান মূলত বৈদিক বিদ্যার সংরক্ষণ এবং উন্নয়নের জন্য কাজ করে। অভিযোগ, সেই প্রতিষ্ঠানের ওয়ার্ডেন দত্তদাস শেবড়ে সেখানকার এক ছাত্রকে বেতপেটা করেছেন। ঘরের মধ্যে অনেকে উপস্থিত থাকলেও কেউ ওয়ার্ডেনকে বাধা দিচ্ছিলেন না।

ভিডিয়োটি পুরনো হলেও রবিবার তা সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে। তা দেখে নেটপাড়ায় সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। এই সামান্য কারণে ছাত্রকে মারধর করা অপরাধ বলে দাবি অধিকাংশ নেটাগরিকের। ভিডিয়োটি কর্তৃপক্ষের নজরে পড়ায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিয়োটির সত্যতা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Viral Video Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy