Advertisement
E-Paper

জানলা কেটে চুরি করতে গিয়ে গ্রিলে আটকে গেল চোর, স্থানীয়েরা পুলিশে খবর দিতে পেল উদ্ধার, ভিডিয়ো ভাইরাল

জানলার গ্রিল ভেঙে বাড়িতে চুরি করার ফন্দি করেছিল এক চোর। কিন্তু গ্রিলের মধ্যে দিয়ে শরীর গলাতে গিয়ে আটকে যায় সে। কোনও মতেই সেখান থেকে নিজেকে বার করতে পারে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১১:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জানলার গ্রিল কেটে বাড়িতে চুরি করার ফন্দি এঁটেছিল চোর। গ্রিল কেটে সামান্য ফাঁক করে তার ভিতর শরীর গলিয়ে দিয়ে অন্দরমহলে ঢোকাই ছিল তার পরিকল্পনা। কিন্তু সেই ফন্দি কাজে লাগল না। চুরি করতে গিয়ে গ্রিলে আটকে গেল সে। শত চেষ্টা করেও বার হতে পারল না। গ্রিলে আটকে থাকা অবস্থায় চোরকে লক্ষ করলেন স্থানীয়েরা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে যান তারা। চোরকে উদ্ধার করে গ্রেফতার করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘হেডলাইন্‌স.ব্যান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক চোর জানলার গ্রিলে আটকে গিয়েছে। বার বার বাইরে বেরোনোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে সে। চারদিকে ভিড় জমিয়েছেন স্থানীয়েরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি বাংলাদেশের কুমিল্যা কোর্ট এলাকায় ঘটেছে। জানলার গ্রিল ভেঙে বাড়িতে চুরি করার ফন্দি করেছিল চোরটি। কিন্তু গ্রিলের মধ্যে দিয়ে শরীর গলাতে গিয়ে আটকে যায় সে।

কোনও মতেই সেখান থেকে নিজেকে বার করতে পারে না। এমন পরিস্থিতিতে স্থানীয়দের কাছে ধরা পড়ে যায় চোরটি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে চোরকে সেখান থেকে বার করে পুলিশ। তার পর তাকে গ্রেফতার করা হয়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বেচারা চুরি করার সুযোগ পেল না। চুরি না করেই পুলিশের হাতে ধরা পড়ল।’’

Viral Video Bangladesh Cumilla
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy