Advertisement
E-Paper

পরিচয়পত্র দেখতে চাওয়ায় আবাসনে ঢুকে তরুণকে পর পর চড় ঋণ আদায়কারী সংস্থার কর্মীর! ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনা

আবাসনের এক তরুণ বাসিন্দার অভিযোগ, নামকরা এক বেসরকারি সংস্থার ঋণ আদায়কারী কর্মী আবাসনে অনধিকার প্রবেশ করে মহিলার সঙ্গে কথা বলছিলেন। প্রতিবেশীকে সাহায্য করতে সেখানে যান তরুণ। কিছু ক্ষণ পরেই কর্মীর সঙ্গে তাঁর গোলমাল বাধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৪:২৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মহিলা প্রতিবেশীর বাড়িতে ঋণ আদায়কারী সংস্থার তরফে এক কর্মী গিয়েছিলেন। প্রতিবেশীকে সাহায্য করার জন্য এক তরুণ সেই কর্মীর পরিচয়পত্র পরখ করে দেখতে চাইলেন। তা শুনেই রেগে গেলেন কর্মী। তরুণকে মারধর করতে শুরু করলেন তিনি। ঘরে উপস্থিত সেই মহিলা প্রতিবেশী প্রমাণস্বরূপ পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘রমেশ তিওয়ারি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণের মধ্যে হাতাহাতি চলছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মহারাষ্ট্রের বদলাপুর এলাকার এক আবাসনে এই ঘটনাটি ঘটেছে। সেই আবাসনের এক তরুণ বাসিন্দার অভিযোগ, নামকরা এক বেসরকারি সংস্থার ঋণ আদায়কারী কর্মী আবাসনে অনধিকার প্রবেশ করে মহিলা প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন।

প্রতিবেশীকে সাহায্য করতে সেখানে যান তরুণ। কর্মীর পরিচয়পত্র দেখতে চাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তা শুনে খেপে যান কর্মী। তরুণকে মারধর করতে শুরু করেন। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়লে নেটপাড়ার অনেকেই কর্মীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘কর্মীর বিরুদ্ধে সংস্থা এবং প্রয়োজন হলে পুলিশের তরফেও পদক্ষেপ করা উচিত। এমন অভব্য আচরণ করা অপরাধের সমতুল্য।’’

Viral Video Mumbai Maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy