Advertisement
E-Paper

স্বামীর মৃত্যুর পর বিড়াল পুষেছিলেন, আদরের পোষ্যের মৃত্যুতে কান্নায় ভাসলেন মহিলা, মনখারাপ করা ভিডিয়ো ভাইরাল

বিড়ালটি যে মারা গিয়েছে, তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না মহিলা। কাঁদতে কাঁদতে ঘরের ভিতর চলে গেলেন তিনি। পোষ্যের তিন সন্তানকে কোলে নিয়ে ফিরতে দেখা গেল তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৩:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কয়েক মাস আগে স্বামীর মৃত্যু হয়েছে। জীবনসঙ্গীকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন মহিলা। মন ভোলানোর জন্য একটি বিড়াল নিয়ে এসেছিলেন বাড়িতে। বিড়ালটিকে পোষ মানিয়ে তাকে আদরে আদরে ভরিয়ে রাখতেন তিনি। বিড়ালটি তিন সন্তানের জন্ম দিলে বিড়ালছানাদেরও যত্নে রেখেছিলেন মহিলা। আদরের পোষ্যের মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়ল তাঁর। শোকে মাটিতে হাত-পা ছড়িয়ে কান্নাকাটি করতে দেখা গেল তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অতুলকৃষ্ণণ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা হাত-পা ছড়িয়ে মাটিতে বসে রয়েছেন। চিৎকার করে কান্নাকাটি করছেন তিনি। তাঁর সামনে পড়ে রয়েছে আদরের পোষ্য বিড়ালের মৃতদেহ। বিড়ালটি যে মারা গিয়েছে, তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না ওই মহিলা। কাঁদতে কাঁদতে ঘরের ভিতর চলে গেলেন তিনি। অন্দরমহলে খেলাধুলা করছিল মহিলার পোষ্য বিড়ালের তিন সন্তান।


তাদের মায়ের মৃত্যু হয়েছে, বুকভাঙা কান্নায় সেই খবর বিড়ালছানাগুলিকে জানালেন মহিলা। প্রতিবেশীরা তাঁকে শান্ত করার শত চেষ্টা করেও ব্যর্থ হলেন। কান্না থামল না তাঁর। সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটেছে। মহিলার নাম আমিনা। স্থানীয়েরা জানিয়েছেন, কয়েক মাস আগে স্বামীকে হারিয়েছেন আমিনা। তার পর বিড়ালটিকে বাড়ি নিয়ে এসেছিলেন তিনি। বিড়ালটি তিন সন্তানের জন্ম দিলে পোষ্যের সন্তানদেরও আদরে ভরিয়ে রাখতেন আমিনা। পোষ্যের মৃত্যুতে নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

Viral Video Uttar Pradesh Bulandshahr
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy