বরকে দেখে ‘পাগল’ হয়ে গেলেন কনে! শ্বশুরবাড়ির লোক জনের সামনে বিয়ের মঞ্চেই ঠোঁটে ঠোঁট রাখলেন দু’জনে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। চারদিকে আত্মীয়স্বজন এবং অতিথিদের ভিড়। কিন্তু মালাবদলের ঠিক আগে বিয়ের মঞ্চে অদ্ভুত কাণ্ড ঘটালেন বর এবং কনে। কনে প্রথমে বরের কপালে চুম্বন করেন। এর পর বরও নিজেকে সামলাতে পারেননি। ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খান। সেই দৃশ্য দেখে অতিথিদের অনেকেই অবাক হয়ে যান। অনেকে আবার বর-কনের রসায়নের প্রশংসাও করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়ান্ডারার্সফর.লাইফ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। বর-কনের রসায়ন এবং ভালবাসার প্রশংসাও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভাই, এটাই তো বিয়ের আসল উত্তেজনা। পুরোহিত নিশ্চয়ই ভাবছেন তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে হবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বর-কনের মধ্যে ভালবাসা স্পষ্ট। তাঁদের রসায়নও ফুটে উঠেছে।’’