Advertisement
E-Paper

‘আপনি বড় ভুল করেছেন’, তরুণের কথায় হতবাক সেনাকর্মী! সত্যি প্রকাশ্যে আসতেই হাসি ফুটল মুখে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রিয়্যাল ইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৪
Video shows man does prank on army jawan friend, Internet is amazed by his reaction

ছবি: ইনস্টাগ্রাম।

শৈশবের বন্ধুত্ব। দেখা হল দীর্ঘ সাত বছর পর। আর চা দোকানে দেখামাত্র সেনায় কর্মরত বন্ধুর সঙ্গে ‘প্র্যাঙ্ক’ করলেন এক তরুণ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর মাথায় হেলমেট। এমন সময় অন্য এক তরুণ তাঁর পিছনে গিয়ে দাঁড়ান। দ্বিতীয় তরুণ প্রথম জনকে প্রশ্ন করেন, ‘‘আপনি কি সেনাবাহিনীতে কাজ করেন?’’ উত্তরে প্রথম তরুণ বলেন, ‘‘কেন? কী হয়েছে?’’ আবার প্রশ্ন ভেসে আসে, ‘‘আপনি ভুল কাজ করতে গিয়ে ধরা পড়েছেন।’’ প্রথম তরুণ জিজ্ঞাসা করেন, ‘‘আমি কী ভুল করেছি?’’ উত্তরে দ্বিতীয় তরুণ বলেন, ‘‘আপনি কিছু ভুল কাজ করেছেন। আপনি আপনার বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’’ প্রথম তরুণ এর পর খানিক বিরক্ত হয়ে দ্বিতীয় জনকে সেখান থেকে চলে যেতে বলেন। এর পরেই নিজের পরিচয় প্রকাশ করেন দ্বিতীয় তরুণ। জানান, তিনি তাঁর শৈশবের বন্ধু। প্রথম জন হতবাক হয়ে যান। তবে বন্ধুকে চিনতে পেরে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। বলেন, ‘‘ওহ ভাই! কেমন আছ তুমি?’’ এর পর আলিঙ্গন করেন তাঁরা। সাত বছরের দূরত্ব কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, চায়ের দোকানে যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি সেনায় কর্মরত। এবং দ্বিতীয় তরুণ তাঁর শৈশবের বন্ধু। সাত বছর পরে দেখা হয়েছে তাঁদের।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রিয়্যাল ইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সত্যিকারের বন্ধু। দেখে মন ভরে গেল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আমি জানি ভিডিয়োটি দেখার পর অনেক নেটাগরিকের মুখেই হাসি ফুটেছে।’’

Viral Video Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy