Advertisement
E-Paper

শাড়ি পরে তুষারের মধ্যে স্নোবোর্ডিং! সুপারউওমেনের কাণ্ডে প্রশংসার ঝড় নেটপাড়ায়, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়ি চুড়োয় দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণী। তাঁদের এক জন বিদেশিনি। উভয়ের পরনেই শাড়ি এবং গয়না, চোখে চশমা। শাড়ি পরেই পাহাড়ের উপর থেকে নীচের দিকে হঠাৎই স্নোবোর্ডিং শুরু করেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৭:৫৬
Video shows Mumbai woman snowboards in saree with a foreigner in Gulmarg

ছবি: ইনস্টাগ্রাম।

শাড়ি পরে স্নোবোর্ডিং! কাশ্মীরের গুলমার্গের বরফে ঢাকা পাহাড়ি চুড়োয় তেমনটাই কাণ্ড ঘটিয়ে সমাজমাধ্যমে হইচই ফেললেন এক তরুণী। ভারতীয় ওই তরুণীর সঙ্গী ছিলেন এক বিদেশিনিও। তাঁর পরনেও ছিল শাড়ি এবং গয়না। ভারতীয় পোশাকে সেজে স্নোবোর্ডিং করতে দেখা যায় তাঁকেও। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়ি চুড়োয় দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণী। তাঁদের এক জন বিদেশিনি। উভয়ের পরনেই শাড়ি এবং গয়না, চোখে চশমা। শাড়ি পরেই পাহাড়ের উপর থেকে নীচের দিকে হঠাৎই স্নোবোর্ডিং শুরু করেন তাঁরা। শাড়িতে সাবলীল ভাবেই স্নোবোর্ডিং করতে দেখা যায় তাঁদের। কোথাও একফোঁটাও ভারসাম্য হারাননি তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ভারতীয় ওই তরুণী স্নোবোর্ডারের নাম ঊর্মিলা পাবেল এবং ঘটনাটি গুলমার্গের। ঊর্মিলার সঙ্গে যে বিদেশিনি তরুণী ছিলেন, তাঁর নাম লিন্ডা বলে জানা গিয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইউআরএসকে৮কিড’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে তরুণীদ্বয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘নেটমাধ্যমে দেখা সবচেয়ে দুর্দান্ত ভিডিয়ো। যেন সুপারউওমেন তুষারের মধ্য দিয়ে উড়ছে।” অন্য এক জন লিখেছেন, ‘‘চমকপ্রদ! আমি ভাবিনি কাউকে শাড়ি পরে স্নোবোর্ডিং করতে দেখে আমার এত ভাল লাগবে।’’

Viral Video Gulmarg
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy