Advertisement
E-Paper

‘দালালি করছেন? চাকরি চলে যাবে’, অনিয়মের অভিযোগ তুলে মহিলা রেলকর্মীর বিরুদ্ধে সোচ্চার যাত্রী! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় যাত্রীকে দাবি করতে শোনা যায় যে, তিনি নিজের পালা আসার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু রেলের একজন কর্মী লাইন ভেঙে আসা অন্য এক যুবককে একটি নিশ্চিত (কনফার্ম) টিকিট দিয়ে দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১১:০৪
Video shows passengers shows anger to Bhopal railway staff for allegedly giving confirmed ticket to another man

রেলকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা যাত্রীর। ছবি: ইনস্টাগ্রাম।

বুকিং কাউন্টারে অনিয়মের অভিযোগ। রেলকর্মীর বিরুদ্ধে টিকিট নিয়ে ‘দালালি’র অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন এক যাত্রী। চিৎকার, চেঁচামেচিও করলেন বিস্তর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ঘটনাটি ভোপালের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় যাত্রীকে দাবি করতে শোনা গিয়েছে, তিনি নিজের পালা আসার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু রেলের এক জন কর্মী লাইন ভেঙে আসা অন্য এক যুবককে একটি নিশ্চিত (কনফার্ম) টিকিট দিয়ে দিয়েছেন। মহিলা রেলকর্মী এবং ওই যুবক (যাঁকে টিকিটের দালাল বলে অভিযোগ আনা হয়েছে)-কে উদ্দেশ করে যাত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘কোথা থেকে আমার আগে এলে তুমি? আর ম্যাডাম, আপনাদের কাছে সবসময় এরাই প্রথমে থাকে? আপনারা যৌথ ভাবে এই কারবার চালিয়ে যাচ্ছেন। দালালির কাজ যৌথ ভাবেই তো চলছে!’’ যাত্রী আরও বলেন, “এসির নিশ্চিত টিকিটও এই যুবক পাচ্ছে। স্লিপারের টিকিটও পাচ্ছে! আমাদের বোকা ভাবছেন নাকি? ডিআরএফ এবং রেলমন্ত্রীকে ট্যাগ করে ভিডিয়ো ছাড়ব। চাকরি চলে যাবে আপনার। আপনারা গ্রাহককে বোকা বানাচ্ছেন।” এর পর উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় দু’পক্ষের। বেশ কয়েক জন প্রত্যক্ষদর্শী টিকিট বুকিং প্রক্রিয়ার ন্যায্যতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরভিসিজেইনস্টা’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘রেলের টিকিট বুকিংয়ে দালাল বা অননুমোদিত এজেন্টদের ভূমিকা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন উঠছে। স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’’

Advertisement

জানা গিয়েছে, ঘটনার ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন রেল কর্তৃপক্ষ। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও অসদাচরণের কথা নিশ্চিত করা হয়নি রেলের তরফে।

Viral Video Indian Railway Instagram Reel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy