Advertisement
E-Paper

বাসের মধ্যে গুটিসুটি মেরে বসে দুই তরুণ! এগিয়ে এল পুলিশ, ব্যাগ খুলতেই চমকে গেলেন সকলে, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বেসরকারি বাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্লিপার কোচে দুই তরুণ বসে ছিলেন গুটিসুটি মেরে। তাঁদের দেখেই এগিয়ে আসেন পুলিশকর্মীরা। তাঁদের ব্যাগ খুলে দেখতে চান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৬:১০
Video shows police catches two youth carrying arms inside a bus

ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাস থামিয়ে তল্লাশি করছিল পুলিশ। চমকে গেল দুই তরুণের ব্যাগ খুলতেই! কী বেরিয়ে এল ব্যাগের ভিতর থেকে? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি গুজরাতের বলে দাবি করা হচ্ছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বেসরকারি বাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্লিপার কোচে দুই তরুণ বসে ছিলেন গুটিসুটি মেরে। তাঁদের দিকে এগিয়ে যান পুলিশকর্মীরা। তাঁদের ব্যাগ খুলে দেখতে চান। ব্যাগ তল্লাশি শুরু করতেই চমকে যায় পুলিশ। ব্যাগের মধ্যে থাকা থলি থেকে বেরিয়ে আসে একাধিক বন্দুক। পুলিশ সঙ্গে সঙ্গে সেগুলি বাজেয়াপ্ত করে এবং দুই যুবককে হেফাজতে নেয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘¬¬সানি_ভ্লগ৬৪১৯’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। দুই তরুণের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী বিপজ্জনক। কে জানে কী উদ্দেশ্যে এবং কোথায় ওই তরুণেরা বন্দুক নিয়ে যাচ্ছিলেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পুলিশ সত্যিই চমৎকার কাজ করেছে। পুলিশ কর্মীদের কুর্নিশ জানাচ্ছি।’’

Viral Video Bizarre Incident Arms
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy