Advertisement
E-Paper

বিয়ের আসরে বর ঢুকল কফিন বন্দি হয়ে! ডালা খুলতেই হাসিতে মিলিয়ে গেল চোখের জল

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কফিনের ডালা খুলে বর বেরোতেই কনের বাড়ির সদস্যেরা আগের থেকে আরও হতবাক। বরের মজা বুঝতে কনের বাড়ির সময় লাগল আরও খানিকটা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৯:১১
এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবি: ইউটিউব।

বিয়েবাড়ির অনুষ্ঠান। কনে থেকে শুরু করে তাঁর পরিবার এবং বন্ধুরা মুখিয়ে আছেন, এই বর এল, এই বর এল ভেবে! বর এলেন। তবে কফিন বন্দি হয়ে। বরের বন্ধুরা মুখ থমথমে করে ওই কফিন নিয়ে বিয়েবাড়িতে ঢুকতেই সকলে হতবাক। উদ্বেগ-আশঙ্কা দেখা গেল কনেপক্ষের বাড়ির সদস্যদের মুখেও। সকলের চোখে-মুখে একটাই প্রশ্ন। তা হলে কী...? কিন্তু সকলকে চমকে দিয়ে কফিনের ডালা খুলে বেরিয়ে এলেন বর। বরের বন্ধুদের মধ্যে উঠল হাসির রোল। আমেরিকার নিউ ইয়র্কের একটি বিয়ের অনুষ্ঠানের এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কফিনের ডালা খুলে বর বেরোতেই কনেবাড়ির সদস্যেরা আগের থেকে আরও হতবাক। বরের এই মজা বুঝতে কনের বাড়ির সময় লাগল আরও খানিকটা। তার পর তাঁদের মুখেও ফুটে উঠল হাসি। সাদর আমন্ত্রণ জানানো হল বর এবং তাঁর বন্ধুদের।

এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে এই সেটি শেয়ার করেছেন। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। বিয়ের দিন বরের এই রসিকতাকে অনেকে যেমন সাধুবাদ জানিয়েছেন, তেমন অনেকেই এই ঘটনাকে কনেবাড়ির পক্ষে অসম্মানজনক বলেও উল্লেখ করেছেন।

Viral Video Bridegroom Groom Coffin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy