Advertisement
E-Paper

ঝড়ে গাছ ভেঙে পড়ল টিউশন ফেরত দশম শ্রেণির ছাত্রীর উপর! ১৫ বছরের নাবালিকার মৃত্যু ডায়মন্ড হারবারে

বন্ধুরা অপেক্ষা করলেও তাড়াহুড়ো করে অঙ্কিতা বাড়ির দিকে রওনা দেয়। তখনই ঘটে যায় বিপত্তি। ঝড়ের দাপটে একটি নারকেল গাছ ভেঙে পড়ে তার উপর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৪:৪৮
Student Death in Diamond Harbour

১৫ বছরের অঙ্কিতা কয়াল। —নিজস্ব চিত্র।

ঝড়ে গাছ ভেঙে পড়ে মৃত্যু দশম শ্রেণির এক ছাত্রীর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, পারুলিয়া কোস্টাল থানার আবদালপুর গ্রামের বাসিন্দা ১৫ বছরের অঙ্কিতা কয়াল দশম শ্রেণির পড়ুয়া। পারুলিয়া হাই স্কুলের ছাত্রীটি বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন পড়ে বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে হঠাৎই ঝড়-বৃষ্টি শুরু হয়।

বন্ধুরা অপেক্ষা করলেও তাড়াহুড়ো করে অঙ্কিতা বাড়ির দিকে রওনা দেয়। তখনই ঘটে যায় বিপত্তি। ঝড়ের দাপটে একটি নারকেল গাছ ভেঙে পড়ে তার উপরে।

পরে স্থানীয় বাসিন্দারা মেয়েটিকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ।

Death Diamond Harbour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy