Advertisement
E-Paper

ব্যারাকপুর পুরসভায় বোর্ড ভেঙে গেল! পুরপ্রধানের পদ ছেড়ে তৃণমূলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করলেন উত্তম

শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ব্যারাকপুর পুরসভার ২৪ জন পুর প্রতিনিধির মধ্যে পুরপ্রধান, উপ-পুরপ্রধান, পুর পারিষদ এবং সদস্য মিলিয়ে কুড়ি জনের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৮:১৭
ব্যারাকপুরের পুরপ্রধানের পদ ছাড়লেন উত্তম দাস।

ব্যারাকপুরের পুরপ্রধানের পদ ছাড়লেন উত্তম দাস। —নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমার বিভিন্ন পুরসভায় একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগের পর এ বার ইস্তফার পথে হাঁটলেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস।

সোমবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মহকুমাশাসকের (এসডিও) কাছে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তিনি। তাঁর সঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় ঘোষ-সহ বাকি তৃণমূল কাউন্সিলররাও পদত্যাগপত্র জমা দিচ্ছেন বলে খবর।

ইতিমধ্যে পুরসভার চারটি ওয়ার্ডের কাউন্সিলর পদত্যাগ করেছেন। ২৪টির মধ্যে বাকি ২০ জন কাউন্সিলরও ইস্তফা দিতে চলেছেন বলে তৃণমূল সূত্রেই খবর। পুরপ্রধান উত্তম ওই পদ ছাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ নিয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া মেলেনি।

১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন উত্তম। ২০১০ সালে ব্যারাকপুরের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন। ১৭ বছর পুরপ্রধানের দায়িত্ব সামলেছেন।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের এক মাস পর মহকুমা শাসকের দফতরে গিয়ে পদত্যাগ করলেন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ব্যারাকপুর পুরসভার ২৪ জন পুর প্রতিনিধির মধ্যে পুরপ্রধান, উপ-পুরপ্রধান, পুর পারিষদ এবং সদস্য মিলিয়ে কুড়ি জনের পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে ব্যারাকপুর পুরসভার পুরবোর্ডও ভেঙে গেল।

Barrackpore Municipality TMC municipality chairman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy