রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মা-মাটি নগরে একটি নির্মীয়মাণ বাড়ি হেলে পড়ে শনিবার দুপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।অভিযোগ, এলাকায় একটি খালের উপরে ওই কংক্রিটের বাড়িটি তৈরি হচ্ছিল।
ওই ঘটনার খবর সামনে আসতেই অবৈধ নির্মাণের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।ঘটনার পরেই ওই এলাকায় যান সোনারপুর উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তাঁর দাবি, “তৃণমূলেরনেতাদের মদতে সোনারপুর জুড়েই এই ধরনের অবৈধ নির্মাণ হয়ে চলেছে। নাজিরাবাদঅগ্নিকাণ্ডের সময়েও এই অবৈধ নির্মাণের বিষয়টি সামনে এসেছিল। এমনকি, অনেক বড় বড় আবাসন প্রকল্পও পুকুর বুজিয়ে তৈরি হয়ে চলেছে।নিজেদের পকেট ভরানোর জন্য মানুষের ক্ষতি করে চলেছেন তৃণমূলের নেতারা। এই অবস্থা যত দ্রুত সম্ভব বন্ধ হওয়া দরকার।” তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়কফিরদৌসি বেগম বলেন, “অবৈধ ভাবে কোনও নির্মাণ হয়ে থাকলে পুরসভা ব্যবস্থা নেবে।”
স্থানীয় সূত্রের খবর, কয়েক বছর আগে ওই এলাকায়প্রায় ৪০টি পরিবারকে জমি দেওয়া হয়েছিল। সেই সব পরিবার সম্প্রতি সেখানে বাড়ি তৈরি শুরু করে। যদিও এ বিষয়ে স্থানীয় তৃণমূলনেতৃত্বের দাবি, পরিবারগুলিকে বৈধ ভাবেই খাল লাগোয়া উঁচু জমি দেওয়া হয়েছিল। নিয়ম ভেঙে হয়তো কেউ কেউ খালের উপরেই নির্মাণ করে থাকতে পারেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)