Advertisement
E-Paper

WB Municipal Election: বুথে ঢুকে ইভিএম ভাঙচুরের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, আটক প্রার্থী-সহ ৩ জন

রবিবার সকালে ভোট শুরু হওয়ার পরই চন্দনপুরের সাত নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শ্যামলী দাশগুপ্ত। তাঁর সঙ্গে ভোটকর্মীদের বচসা শুরু হয়। তার পরই তিনি ইভিএম ফেলে ভেঙে দেন বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১৩
বুথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

বুথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। নিজস্ব চিত্র

উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার সাত নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢুকে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এই অভিযোগে প্রার্থী-সহ আরও দু’জনকে আটক করা হয়েছে।

রবিবার সকালে ভোট শুরু হওয়ার পরই চন্দনপুরের সাত নম্বর ওয়ার্ডের একটি বুথে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শ্যামলী দাশগুপ্ত। তাঁর সঙ্গে ভোটকর্মীদের বচসা শুরু হয়। তার পরই তিনি ইভিএম ফেলে ভেঙে দেন বলে অভিযোগ।

ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন আরও দু’জন। যাঁদের মধ্যে একজন বাংলাদেশি বলে অভিযোগ। এর পর চন্দনপুর ১১৯/১৬০ নম্বর বুথে আসেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। তাঁরা এই অভিযোগ খতিয়ে দেখেন। এক ঘণ্টা পরে নতুন ইভিএম-এ নিয়ে ভোট শুরু হয় ওই বুথে।

WB Municipal Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy