Advertisement
E-Paper

মধ্যমগ্রাম স্টেশনের কাছে অগ্নিকাণ্ডে মৃত এক! সিলিন্ডার ফেটে জতুগৃহ ব্যস্ত এলাকা, শোরগোল

স্থানীয় সূত্রে খবর, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই অঘটন। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার ওই স্টেশন সংলগ্ন এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৪:২৮
Madhyamgram Fire

মধ্যমগ্রাম স্টেশনের কাছে অগ্নিকাণ্ড। —নিজস্ব চিত্র।

মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার পর এক ব্যক্তির দেহ পাওয়া যায়। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টায় পুলিশ-প্রশাসন।স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যস্ত রেলস্টেশন এলাকায় বুধবার দুপুরে আগুন লাগে। একটি দোকানে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড হয়। স্টেশন সংলগ্ন এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে। এক নম্বর প্ল্যাটফর্মের অদূরে বিস্ফোরণে কিছু ক্ষণের মধ্যেই একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। স্টেশন চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

স্থানীয়েরা আগুন নেবানোর চেষ্টা করছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছোয়। দুপুর ৩টে নাগাদ বারাসত পুলিশ জেলার সুপার প্রিয়ব্রত রায় আনন্দবাজার ডট কম-কে বলেন, ‘‘আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। দমকল এবং পুলিশ যৌথ ভাবে কাজ করেছে। কোনও জীবনহানির ঘটনা ঘটেনি। তবে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

কিন্তু এর কিছু ক্ষণ পরে একটি মৃত্যুসংবাদ মেলে। মধ্যমগ্রাম থানার আইসি সতীনাথ চট্টরাজ আনন্দবাজার ডট কম-কে জানান, আগুন নেবানোর পর তাঁরা এক জনের দেহ পেয়েছেন। এ ছাড়া হতাহতের কোনও খবর নেই।

Fire madhyamgram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy