এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন অসিত কুন্ডু। শনিবার সকালে শুনানিকেন্দ্রে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন ৮০ বছরের ওই বৃদ্ধ। আচমকা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, ভয় এবং আতঙ্কে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের ভান্ডারখালির ১৬৩ নম্বর বুথের ভোটার ছিলেন অসিত। পরিবার সূত্রে খবর, এসআইআর শুনানির জন্য অসিত ও তাঁর পুত্রবধূর ডাক পড়েছিল হিঙ্গলগঞ্জ ব্লক অফিসে। সেই মতো, শনিবার সকালে সেখানে তাঁদের যাওয়ার কথা ছিল। কিন্তু শুনানির কথা শুনেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অসিত। এর পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হয় অসিতের। পরিবারের অভিযোগ, শুনানিকেন্দ্রে যাওয়ার কথা শুনেই অসুস্থ হয়ে পড়েন এবং হৃদ্রোগে আক্রান্ত হন। পরিবারের দাবি, ‘এসআইআর আতঙ্কে’ তাঁর মৃত্যু হয়েছে। অসিতের ছেলে অরূপ কুন্ডু বলেন, “বাবা এবং আমার স্ত্রীকে আজ শুনানির জন্য ডাকা হয়েছিল। এই দুটো বিষয় নিয়ে চিন্তা করতে করতে বাবার মৃত্যু হয়।”
আরও পড়ুন:
এই ঘটনা নিয়ে তৃণমূল নেতা সুরজিৎ বর্মণের দাবি, “এসআইআরের কারণেই অসিত কুন্ডুর মৃত্যু হয়েছে। এর জন্য দায়ী নির্বাচন কমিশন এবং কমিশনকে যারা পরিচালনা করছে সেই বিজেপি।” যদিও এই বিষয়ে বিজেপি নেতা পলাশ সরকার বলেন, “যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের শংসাপত্রে ডাক্তার কি লিখছে ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যু হয়েছে?” তাঁর প্রশ্ন, ‘এসআইআর আতঙ্ক’ কী? পলাশ আরও বলেন, “আসলে ‘এসআইআর আতঙ্কে’ ভুগছে তৃণমূল,। কারণ এসআইআরের মধ্যে দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ্যে আসবে। ফলে, ভোট হলে তৃণমূলের হার নিশ্চিত। তাই তারা আতঙ্কে ভুগছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা