Advertisement
E-Paper

অভিষেকের ‘সেবাশ্রয়’ নিয়ে ফের প্রশ্ন! অনিয়মের নতুন অভিযোগ তুলে আবার পুলিশের দ্বারস্থ বিজেপির ববি

বুধবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে একাধিক আধুনিক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইন এবং সরকারি বিধি লঙ্ঘন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৭:০০
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে অনিয়মের অভিযোগ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে অনিয়মের অভিযোগ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে অনিয়মের অভিযোগ উঠল। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বিষ্ণুপুর থানায় ডায়মন্ড হারবার সাংসদের ‘সেবাশ্রয়ে’ একাধিক অনিয়ম এবং বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিজিতের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত হোক।

বুধবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে আলট্রাসনোগ্রাফি, পোর্টেবল এক্সরে-সহ একাধিক আধুনিক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইন এবং সরকারি বিধি লঙ্ঘন করা হয়েছে। শুধু তা-ই নয়, ওই স্বাস্থ্যশিবিরের চিকিৎসা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ।

বিজেপি নেতার দাবি, অযোগ্যদের দিয়ে চিকিৎসা করানো হত ‘সেবাশ্রয়ে’। অভিযোগ, ওই শিবিরে ভুয়ো প্রেসক্রিপশন দেওয়া হত। এ ছাড়াও, স্বাস্থ্যশিবির পরিচালনার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিজিৎ। তাঁর দাবি, ওই স্বাস্থ্যশিবিরে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি ছিল। এ ছাড়াও, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অপরাধমূলক ষড়যন্ত্রের কথাও রয়েছে অভিজিতের অভিযোগপত্রে।

অভিজিতের দাবি, সরকারি প্রচারপত্র, কনসালটেশন শিট, রেফারেল স্লিপ, ছবি, ভিডিয়ো যাচাই করে এবং সরেজমিনে খতিয়ে দেখার পরই অভিযোগ করা হয়েছে। তাঁর বক্তব্য, ‘‘প্রাথমিক তথ্যপ্রমাণে চিকিৎসা সংক্রান্ত আইন এবং রোগী সুরক্ষার বিধি লঙ্ঘনের ইঙ্গিত মিলছে। তাই দ্রুত এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’’ অভিযোগের একটা কপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে। বিষ্ণুপুর থানা সূত্রে খবর, গ্রহণ করা হয়েছে ওই অভিযোগপত্রটি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যদিও এ বিষয়ে ‘সেবাশ্রয়’ আয়োজকদের কোনও প্রক্রিয়া মেলেনি।

দিন কয়েক আগেও ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির নিয়ে অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছিলেন অভিজিৎ। সেই অভিযোগপত্রে সরাসরি অভিষেকের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন। বিষয়টি গড়ায় স্বাস্থ্য দফতর পর্যন্ত। প্রশাসনের তরফে জানানো হয়, আইন মেনে পদক্ষেপ করা হবে।

Sebaashray Abhishek Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy