E-Paper

বারুইপুরের পুরপ্রধানের বিরুদ্ধে রুল জারি কোর্টের

হাই কোর্টের খবর, ২০২৩ সালে বারুইপুর পুর এলাকায় একটি বেআইনি নির্মাণের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় এক বাসিন্দা। সেই মামলায় পুরসভাকে ওই নির্মাণ পরিদর্শন করে বেআইনি অংশ চিহ্নিত করার নির্দেশ দেন বিচারপতি সিংহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৬:১৫
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কোর্টের নির্দেশ উপেক্ষা করার জন্য বারুইপুরের পুরপ্রধান শক্তি রায়চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাই কোর্ট। সম্প্রতি রুল জারি করে বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন হাই কোর্টে হাজির হবেন পুরপ্রধান। আদালতের নির্দেশ উপেক্ষা করার জন্য কেন তিনি শাস্তি পাবেন না, তার ব্যাখ্যা দিতে হবে তাঁকে।

হাই কোর্টের খবর, ২০২৩ সালে বারুইপুর পুর এলাকায় একটি বেআইনি নির্মাণের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় এক বাসিন্দা। সেই মামলায় পুরসভাকে ওই নির্মাণ পরিদর্শন করে বেআইনি অংশ চিহ্নিত করার নির্দেশ দেন বিচারপতি সিংহ। সংশ্লিষ্ট নির্মাণটি আট সপ্তাহের মধ্যে ভাঙতে পদক্ষেপের নির্দেশও দেন তিনি। কিন্তু প্রায় তিন বছর পেরোতে চললেও সেই সংক্রান্ত কোনও পদক্ষেপ করেনি পুরসভা। তাই মামলাকারী আদালত অবমাননার অভিযোগ জানান। পুুরপ্রধানকেও আদালত অবমাননা সংক্রান্ত নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছিল কোর্ট। সম্প্রতি মামলাটি শুনানির জন্য উঠলে পুরপ্রধানের আইনজীবী কোর্টে ছিলেন না। এর পরেই পুরপ্রধানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Calcutta High Court Baruipur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy