E-Paper

রাস্তা ও কালভার্ট সংস্কার

এই কাজের জন্য আনুমানিক ৫০ লক্ষ টাকা ব্যয় হবে। খুব শীঘ্রই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আশাবাদী পুরসভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৯
সংস্কার হচ্ছে এই রাস্তার।

সংস্কার হচ্ছে এই রাস্তার। ছবি: সৈকত ঘোষ।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে টোলট্যাক্স মোড় – নতুনহাট রোড সংস্কারের উদ্যোগ নিল ডায়মন্ড হারবার পুরসভা। পুরসভার চার নম্বর ওয়ার্ডে খানাখন্দে ভরা এই রাস্তা ও ক্ষতিগ্রস্ত কালভার্টের কারণে নিত্যদিন যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষকে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুরসভা রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেয়।

ইতিমধ্যেই রাস্তা মেরামত ও কালভার্ট সংস্কারের কাজ শুরু হয়েছে। পুর এলাকার মধ্যে থাকা এই পথের দু’কিলোমিটার অংশ দিয়ে হরিণডাঙা, ভগবানপুর, পার্বতীপুর, নতুনহাট-সহ বিভিন্ন এলাকার মানুষজন যাতায়াত করেন। জাতীয় সড়কে প্রবল যানজট হলে এই রাস্তাই বাইপাস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সেই জন্য গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারে উন্নত মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যাতে ভবিষ্যতে একই সমস্যা না দেখা দেয়। রাস্তার উপরে থাকা কালভার্টটিও নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে। এই কাজের জন্য আনুমানিক ৫০ লক্ষ টাকা ব্যয় হবে। খুব শীঘ্রই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আশাবাদী পুরসভা।

স্থানীয় বাসিন্দা সৌভিক হালদার, তাপস সর্দার বলেন, ‘‘রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই কাজ শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি।’’ পুরপ্রধান প্রণব দাস বলেন, ‘‘সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ডায়মন্ড হারবারের প্রায় সব রাস্তাই সংস্কার করা হয়েছে। এই রাস্তাটির কাজ শেষ হলে বহু মানুষ উপকৃত হবেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Diamond Harbour

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy