Advertisement
E-Paper

পানীয় জলের পাইপ থেকে বেরোচ্ছে কেঁচো! আতঙ্ক ডায়মন্ড হারবারে, বিষাক্ত কি না চলছে পরীক্ষা

নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ‘গঙ্গোত্রী’ প্রকল্প চালু হয়েছে ডায়মন্ড হারবারে। সেই জলের পাইপ থেকে কেঁচোর মতো দেখতে প্রাণী বেরোচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২০
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুর এলাকায় পানীয় জলের পাইপ থেকে কেঁচো জাতীয় প্রাণী বেরোনোর অভিযোগ উঠল। নিজস্ব ছবি।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুর এলাকায় পানীয় জলের পাইপ থেকে কেঁচো জাতীয় প্রাণী বেরোনোর অভিযোগ উঠল। নিজস্ব ছবি।

পানীয় জলের পাইপ থেকে নোংরা বেরোনোর অভিযোগ মাঝেমাঝেই ওঠে। এ বার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুর এলাকায় পানীয় জলের পাইপ থেকে কেঁচো জাতীয় প্রাণী বেরোনোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার তা নিয়ে পুরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর পরেই পুরসভার ২ ইঞ্জিনিয়ারের পাশাপাশি ৫ পুরকর্মীকেও আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, হুগলি নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ‘গঙ্গোত্রী’ প্রকল্প চালু হয়েছে ডায়মন্ড হারবার পুর এলাকায়। কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই এলাকাবাসীরা পাইপ থেকে নোংরা জল পড়ার অভিযোগ তুলে আসছেন। এ বার সেই জলের পাইপ থেকে কেঁচোর মতো দেখতে প্রাণী বেরোচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয়েরা। এই জাতীয় একটি প্রাণীকে ডায়মন্ড হারবার হাই স্কুলের ল্যাবরেটরিতে সংগ্রহ করা হয়েছে। স্কুল সূত্রের দাবি, কেঁচো জাতীয় ওই প্রাণীটি ‘বিষাক্ত’ হতে পারে।

খবর পেয়েই বিষয়টি খতিয়ে দেখতে পুরসভায় যান ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে। এই ঘটনায় প্রবীর পোল্লে ও মৃদুল মণ্ডল নামে দু’জন ইঞ্জিনিয়ারকে আটক করা হয়েছে। মিতুন বলেন, ‘‘২ জন ইঞ্জিনিয়ার ও ৫ পুরকর্মীকে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

Earthworm Diamond Harbour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy