Advertisement
E-Paper

ভাঙড়ে প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছ’টি ইঞ্জিন

স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের পোলেরহাটের ওই কারখানা থেকে দুপুর ১টা নাগাদ ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখেন স্থানীয়েরা। কিছু ক্ষণের মধ্যেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৫:৫১
প্লাস্টিক কারখানায় আগুন।

প্লাস্টিক কারখানায় আগুন। —নিজস্ব চিত্র।

আগুনে ভস্মীভূত হল ভাঙড়ে প্লাস্টিক কারখানা। রবিবার দুপুরে প্লাস্টিকের ওই গুদামে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে।

স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের পোলেরহাটের ওই কারখানা থেকে দুপুর ১টা নাগাদ ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখেন স্থানীয়েরা। কিছু ক্ষণের মধ্যেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগে কারখানার পাশে দু’টি দোকানেও। প্রথমে স্থানীয়েরাই আগুন নেভানোর কাজে নামে। পরে দমদম আসে। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল সূত্রে খবর, কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। কিন্তু ঘটনাস্থলে দমকল আসতে অনেকটাই দেরি করে। তাতে ক্ষয়ক্ষতি আরও বেশি হয়েছে। তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়েরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy