Advertisement
E-Paper

২৪ ঘণ্টার মধ্যেই আবার অগ্নিকাণ্ড ঢোলাহাটে, হার্ডওয়্যারের দোকানে আগুন, জখম দোকানি

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায় অগ্নিকাণ্ড। এ বার আগুন লাগল ঢোলাহাট থানার নারায়ণগঞ্জ বাজারে একটি হার্ডওয়্যারের দোকানে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৬

নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায় অগ্নিকাণ্ড। এ বার আগুন লাগল ঢোলাহাট থানার নারায়ণগঞ্জ বাজারে একটি হার্ডওয়্যারের দোকানে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় আহত হয়েছে দোকানের উদয় গাঁয়ের-সহ এক প্রতিবেশী। প্রাথমিক চিকিৎসার পর প্রতিবেশীকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম অবস্থায় দোকানিকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, উদয়ের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে।

বুধবার ঢোলাহাট থানার মন্দিরের ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পুড়ে গিয়েছিল একটি বাড়ি ও দু’টি গোয়ালঘর। তার পর বৃহস্পতিবারও আবার আগুন লাগল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দোকানে নিজেদের মোটর ভ্যানের জন্য কিছু দাহ্য পদার্থ ছিল। যার জেরে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়েছে আহত হন দোকানের মালিক ও প্রতিবেশী।

Fire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy