Advertisement
E-Paper

বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে স্বামীকে আদালতে এনে মার স্ত্রীর, ‘প্রেমিকা’কেও মেরে নিয়ে গেলেন বাবা-মা

যুবকের নাম মিথিলেশ মাহাতো। ব্যারাকপুরের মণিরামপুর দাসপাড়ার বাসিন্দা। ছ’বছর আগে মালার সঙ্গে বিয়ে হয় তাঁর। দু’জনের পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৯
আদালতে সামনে স্বামীর জামার কলার ধরে মারধর করতে শুরু করেন স্ত্রী।

আদালতে সামনে স্বামীর জামার কলার ধরে মারধর করতে শুরু করেন স্ত্রী।

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে অভিযোগ করে সোজা আদালতে নিয়ে এলেন স্ত্রী। তার পর প্রকাশ্যেই মারধর করলেন। যদিও আদালতে এই নিয়ে কোনও মামলা দায়ের হয়নি। রেহাই পাননি সেই ‘প্রেমিকা’-ও। তাঁকে চুল ধরে গাড়িতে চাপিয়ে বাড়ি নিয়ে যান বাবা-মা। ব্যারাকপুর মহকুমা আদালতের সামনে এই কাণ্ড দেখে হতবাক পথচারীরা।

ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালতে সামনে স্বামীর জামার কলার ধরে মারধর করতে শুরু করেন স্ত্রী। এই নিয়ে জিজ্ঞেস করা হলে যুবক কোনও উত্তর দেননি। শুধু জানান, এটা তাঁদের পারিবারিক বিষয়। তাঁর স্ত্রী যদিও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন।

জানা গিয়েছে, যুবকের নাম মিথিলেশ মাহাতো। ব্যারাকপুরের মণিরামপুর দাসপাড়ার বাসিন্দা। ছ’বছর আগে মালার সঙ্গে বিয়ে হয় তাঁর। দু’জনের পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। দ্বিতীয় বার মা হতে চলেছেন মালা। মিথিলেশের মা মায়া মাহাতো বলেন, ‘‘নিয়মিত বাড়ি ফিরে মালাকে মারধর করেন মিথিলেশ। স্ত্রী, সন্তানের কোনও দায়িত্বই তিনি নেন না। সন্তানসম্ভবা স্ত্রীর পেটেও লাথি মেরেছেন মিথিলেশ।’’ মায়া এ সবের জন্য ওই তরুণীকে দায়ী করেছেন।

ভিডিয়োয় আরও দেখা গিয়েছে, অভিযুক্ত তরুণীকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন তাঁর বাবা-মা। তাঁরা জানিয়েছেন, অন্য এক জনের সঙ্গে বিয়ে হয়েছিল তরুণীর। মিথিলেশের সঙ্গে সম্পর্কের কারণে স্বামীকে ছেড়ে চলে এসেছেন। তরুণী যদিও এই নিয়ে কোনও কথা বলেননি।

Man Beaten Extra marital Affair Wife
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy