Advertisement
E-Paper

নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার এক যুবক

নাবালিকার পরিবারের অভিযোগ, ওই যুবক তাঁদের মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পরে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীর উপরে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৫

— প্রতীকী চিত্র।

নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভয় দেখিয়ে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা।

নাবালিকার পরিবারের অভিযোগ, ওই যুবক তাঁদের মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পরে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীর উপরে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, ঘটনার কথা প্রকাশ পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যেরা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে বারুইপুর আদালতে হাজির করানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, অভিযুক্ত আকাশ হালদারের দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত রয়েছে তদন্তকারী আধিকারিকরা।

Sexual abuse
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy