Advertisement
E-Paper

ভাঙড় বিস্ফোরণকাণ্ডে তদন্তভার নিল এনআইএ! বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ উঠেছিল

ভাঙড়ের চালতাবেড়িয়ার বিস্ফোরণকাণ্ডে রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার গেল জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে। এই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করেছিল পুলিশ। এ বার সেই মামলার তদন্ত করবে এনআইএ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৪:০৫
NIA takes charge of investigation of Bhangar blast case

—প্রতীকী ছবি।

ভাঙড়ের চালতাবেড়িয়ার বিস্ফোরণকাণ্ডে রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার গেল জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে। এই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করেছিল পুলিশ। এ বার সেই মামলার তদন্ত করবে এনআইএ।

প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে পরিত্যক্ত একটি ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাওয়ার সময় বাধার মুখে পড়েন আইএসএফের পঞ্চায়েত সদস্য আবুল খয়ের মোল্লা। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের দাবি, একসঙ্গে চারটি বোমার বিস্ফোরণ ঘটে এবং তাতে দুই থেকে তিন জন আহত হন। তাঁরা স্থানীয় তৃণমূল কর্মী বলেই দাবি করেছিলেন খয়ের মোল্লা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গত রবিবারই ভাঙড়ের ওই এলাকা পরিদর্শনে গিয়েছিল এনআইএ। শনিবার রাতে এই ঘটনায় সুরাজ মোল্লা নামে এক অ্যাম্বুল্যান্স চালককে ভাঙড়ের নলমুড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ফলে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে দুই। তাঁদের আদালতে তোলা হলে সুরাজকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তার পরই বুধবার এনআইএ-র হাতে তদন্তভার গেল।

NIA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy