Advertisement
E-Paper

Arrest: ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ, নেতড়ায় ধৃত প্রতিবেশী

নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার ছাত্রীকে ধর্ষণ করে ইমাদুল। সে পেশায় ফেরিওয়ালা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৮:০৭
আদালতে তোলা হচ্ছে ইমাদুল আখনকে।

আদালতে তোলা হচ্ছে ইমাদুল আখনকে। —নিজস্ব চিত্র।

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নেতরার উত্তর শেওড়দহ গ্রামে। পুলিশ ইমাদুল আখন (৪৫) নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার ছাত্রীকে ধর্ষণ করেন ইমাদুল। তিনি পেশায় ফেরিওয়ালা। আরও অভিযোগ, ছাত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তার পর থেকে রবিবার পর্যন্ত বেশ কয়েকবার ধর্ষণ করেন তিনি। এর পর ওই ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যদের কাছে গোটা বিষয়টি সে জানায়। এর পর মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয় ইমাদুলের বিরুদ্ধে।

পুলিস বুধবার ইমাদুলকে গ্রেফতার করেছে। ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ডায়মন্ড হারবার হাসপাতালে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।

rape Minor Girl police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy