বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কায় তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। সুন্দরবন উপকূল-সহ দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে রেড অ্যালার্ট। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন ৩-৬ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। যাঁরা ইতিমধ্যেই ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা প্রবল। নদী ও মোহনায় জলস্ফীতি হলে ছোট ট্রলার ও মাছ ধরার নৌকোগুলির জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে ফ্রেজারগঞ্জ, বকখালি, নামখানা, কাকদ্বীপ-সহ সুন্দরবন উপকূলের বিভিন্ন মৎস্যবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বেহাল নদীবাঁধগুলি নিয়েও উদ্বেগে রয়েছেন উপকূলবাসীরা।
সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা বলেন, ‘‘আবহাওয়া দফতরের সতর্কবার্তার ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। কোনও মৎস্যজীবী যেন ঝুঁকি নিয়ে সমুদ্রে না যান, সে বিষয়ে প্রশাসন, মৎস্য দফতর ও স্থানীয় প্রশাসন যৌথভাবে নজরদারি চালাচ্ছে। বেহাল নদীবাঁধগুলির উপরেও নজর রাখা হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)