Advertisement
E-Paper

Girl Abuse: গোবরডাঙায় ৫ বছর ধরে লাগাতার নাবালিকা বোনকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে

নাবালিকার সৎ দাদা বাংলাদেশে থাকতেন। কয়েক বছর আগে গোবরডাঙ্গার, বামনডাঙ্গা গ্রামে এসে বাবা ইয়াকুব মণ্ডলের বাড়িতে থাকা শুরু করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ১৩:৩০

প্রতীকী ছবি

দাদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনল নাবালিকা বোন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার বামনডাঙ্গা গ্রামে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে দাদা ঈশান আলি মণ্ডলকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার সৎ দাদা বাংলাদেশে থাকতেন। কয়েক বছর আগে গোবরডাঙ্গা থানার মছলন্দপুর, বামনডাঙ্গা গ্রামে এসে বাবা ইয়াকুব মণ্ডলের বাড়িতে থাকা শুরু করেন। সেই গ্রামে একই ঘরে নাবালিক বোনের সঙ্গেই থাকতেন দাদা। বোন পড়ে একাদশ শ্রেণিতে, স্থানীয় একটি সরকারি স্কুলে। অভিযোগ, শেষ ৫ বছরে দাদা ঈশান একই ঘরে থেকে দিনের পর ধর্ষণ করেছে বোনকে।

নাবালিকার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত ঈশানকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

Girl abuse Rape accused
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy