Advertisement
E-Paper

দত্তপুকুরে বহুতল থেকে পড়ে রহস্যমৃত্যু মহিলার, ফ্ল্যাটে আসার কারণ নিয়ে ধন্দে পুলিশ

দত্তপুকুর থানা সূত্রে খবর, মৃতার নাম নন্দিতা মণ্ডল। তিনি পানিহাটির ঘোলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার দত্তপুকুরের মালিকাপুর এলাকার হাসান টাওয়ারের একটি ফ্ল্যাটে এসেছিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ০১:৩১
হাসান টাওয়ারের একটি ফ্ল্যাটে এসেছিলেন এই ভদ্রমহিলা।

হাসান টাওয়ারের একটি ফ্ল্যাটে এসেছিলেন এই ভদ্রমহিলা। নিজস্ব চিত্র।

চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে রহস্যজনক ভাবে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের মালিকাপুর এলাকায়। ওই মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দত্তপুকুর থানা সূত্রে খবর, মৃতার নাম নন্দিতা মণ্ডল। তিনি পানিহাটির ঘোলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার দত্তপুকুরের মালিকাপুর এলাকার হাসান টাওয়ারের একটি ফ্ল্যাটে এসেছিলেন। কিছু ক্ষণের মধ্যেই ওই টাওয়ার থেকে ভারী কিছু মাটিতে পড়ার শব্দ শুনতে পান স্থানীয়েরা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা নন্দিতাকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নন্দিতাকে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃতার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তাঁদেরকে ডেকে পাঠানো হয়েছে দত্তপুকুর থানায়। হাসান টাওয়ারে ঠিক কী কারণে এসেছিলেন নন্দিতা, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ফ্ল্যাটটি কার, তারও খোঁজ করছে পুলিশ।

Death woman Duttapukur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy